Advertisement
  • দে । শ
  • ডিসেম্বর ৮, ২০২৩

পেয়ারা ফিরিয়ে গেরুয়া প্রতিবাদ

আরম্ভ ওয়েব ডেস্ক
পেয়ারা ফিরিয়ে গেরুয়া প্রতিবাদ

বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের দেওয়া বারুইপুরের বিখ্যাত পেয়ারা নিলেন না বিজেপির বিধায়করা। বৃহস্পতিবার বিধানসভায় শাসক-বিরোধী বিধায়কদের মধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে গিরিরাজ সিংয়ের মন্তব্যের প্রতিবাদে তৃণমূল যখন শোরগোল করছে তখন জাতীয় সঙ্গীত অবমাননার মামলা বিষয়ে বিজেপি বিধ্যকরাও সভায় শোরগোল করতে করতে থাকেন। এই শোরগোল চলার সময় স্পিকার বলেন, বিধানসভার সমস্ত সদস্যের জন্য তিনি বারুইপুরের বিখ্যাত পেয়ারা এনেছেন। সকলে যেন তা গ্রহণ করেন। এই সময় শাসক ও বিরোধী শিবিরের বিধায়করা শান্তি ছিলেন। পরে স্পিকারের ঘরে গিয়ে শাসকদলের বিধায়করা পেয়ারা সংগ্রহ করেন। স্পিকার নিজে বারুইপুরের বিধায়ক। শীতের মরশুমে সেখানকার বিখ্যাত পেয়ারা তিনি সহকর্মীদের জন্য নিয়ে এসেছেন পৌজন্য উপহার হিসেবে। কিন্তু সৌজন্য মেনে সেই উপহার গ্রহণ তো করলেনই না উল্টে পুরোপুরি উপহার খারিজ করে দিলেন বিজেপি বিধায়করা। শংকর ঘোষ, মনোজ টিগ্গাদের অভিযোগ, স্পিকার মিথ্যে মামলা করছেন বিজেপি বিধায়কদের বিরুদ্ধে। শুভেন্দু অধিকারীকে অনৈতিকভাবে সাসপেন্ড করা হয়েছে। সৌজন্য আগে শাসকদেরই দেখানো উচিত।

বিজেপি পরিষদীয় সূত্রের খবর, শুভেন্দু অধিকারীকে বিধানসভা থেকে সাসপেন্ড করা, বিজেপি বিধায়কদের বিরুদ্ধে জাতীয় সংগীত অবমাননা মামলা নিয়ে শাসক দলের উপর তাঁরা এতটাই ক্ষুব্ধ যে সৌজন্য দেখানো তাদের পক্ষে সম্ভব নয়।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!