Advertisement
  • দে । শ
  • জুলাই ৮, ২০২৬

বেআইনি পথে সীমান্ত অতিক্রমের চেষ্টা, ৪ মহিলাকে গ্রেফতার করলো বিএসএফ

আরম্ভ ওয়েব ডেস্ক
বেআইনি পথে সীমান্ত অতিক্রমের চেষ্টা, ৪ মহিলাকে গ্রেফতার করলো বিএসএফ

চোরাপথে বাংলাদেশে যাওয়ার পথে কালিন্দী নদী পার হতে গিয়ে ৪ বাংলাদেশি মহিলা বিএসএফের জালে । এদিন অবৈধভাবে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে যাওয়ার তালে ছিল ৪ বাংলাদেশি মহিলা । উত্তর চব্বিশ পরগনার সুন্দরবন লাগোয়া হিঙ্গলগঞ্জের ঝিঙ্গা বিএসএফ ক্যাম্পের ৭৭ নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা তাদের আটক করে পুলিশের হাতে তুলে দেয় ।

বিএসএফ সূত্রে জানা গেছে, ধৃতরা ৪ জনই কালিন্দী নদী পেরিয়ে বাংলাদেশ যাওয়ার চেষ্টা করছিল । ধৃত মহিলাদের নাম বৃষ্টি বেগম, শান্তা আক্তার, আছিয়া খাতুন ও সাথী আক্তার । বৃষ্টির বেগমের বাড়ি ঢাকার কেরানিগঞ্জ থানার সোনামপুর গ্রামে । শান্তা আক্তারের বাড়ি কুমিল্লার শাহেদাগঞ্জে। আছিয়া খাতুন সাতক্ষীরার বিক্রমপুর গ্রামের বাসিন্দা । সাথী আক্তারের বাড়ি জামালপুরের জনেরপাড়া গ্রামে। ২২ থেকে ৩০ –‌র মধ্যে বয়স। স্থানীয় ও বিএসএফ সূত্রে খবর, কালিন্দী নদী পার হয়ে অবৈধ উপায়ে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে যাওয়ার চেষ্টা করছিলে ওই ৪ মহিলা । ঠিক সেই সময় ঝিঙ্গা ক্যাম্পের ৭৭ নম্বর ব্যাটালিয়নের কর্তব্যরত বিএসএফ জওয়ানরা তাদের হাতেনাতে পাকড়াও করে । ক্যাম্পে নিয়ে গিয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয় ৪ মহিলাকে । ধৃতদের গতিবিধি জানার চেষ্টা করছে বিএসএফ ও পুলিশ। পরে বিএসএফ ধৃতদের হেমনগর উপকূল থানার পুলিশের হাতে তুলে দেয় । পুলিশ ধৃত মহিলাদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার অনুপ্রবেশ আইনের নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে বসিরহাট জেলা আদালতে পাঠিয়েছে । হেমনগর উপকূল থানা এলাকায় ভারত–‌বাংলাদেশ সীমান্ত নিরাপত্তা বাড়াতে কড়া পাহারা শুরু হয়েছে ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!