- দে । শ
- মার্চ ১০, ২০২৫
স্বরূপগনরে পাচারকারীদের হাতে আক্রান্ত বিএসএফ, গুলিতে আহত দুস্কৃতী
প্রতীকী ছবি ।
ভোরে কুয়াশা ঢাকা সীমান্ত এলাকা দিয়ে চলছিল চোরাচালান। অবৈধ ভাবে চোরাকারবারির দল বিএসএফের চোখে ধুলো দিতে রবিবার ভোরে জড়ো হয়েছিল উত্তর ২৪ পরগনার স্বরূপনগরের কালাঞ্চি গ্রামে ভারত –বাংলাদেশ আন্তর্জাতিক সীমানায়। অবৈধ পাচার রুখে দেয় বিএসএফ জওয়ানরা। চোরাচালান রুখতে গিয়ে স্বরূপনগর সীমান্তে আক্রান্ত বিএসএফ জওয়ান। দুস্কৃতীদের হাত থেকে আত্মরক্ষার জন্য বিএসএফের গুলিতে জখম এক চোরা কারবারি। উদ্ধার প্রচুর নিষিদ্ধ কাশির সিরাপ।
উত্তর ২৪ পরগনার স্বরূপনগরের ভারত বাংলাদেশ সীমান্তে কালাঞ্চি বিএসএফ চৌকির কাছের ঘটনা। বিএসএফ সূত্রে জানা গেছে, রবিবার ভোর ৫ টা নাগাদ কালাঞ্চি সীমান্তের কাছে পাহারায় ছিল বিএসএফের ১৪৩ নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা। সেই সময় ঘন কুয়াশার মধ্যে ৪–৫জন পাচারকারি সন্দেহজনক ভাবে ইছামতীর নদী পেরিয়ে আন্তর্জাতিক সীমান্তের দিকে এগুতেই তাদের সতর্ক করতে স্টান গ্রেনেড ছোঁড়ে জওয়ানরা। তাতে দুস্কৃতীরা পাল্টা আক্রমন করে বিএসএফ জওয়ানদের । দা, লাঠি নিয়ে ঘিরে ধরে এক জওয়ানকে। পরিস্থিতি বেগতিক দেখে দুস্কৃতীদের হাত থেকে আত্মরক্ষার জন্য গুলি চালায় বিএসএফ। তাতে আহত হয় এক পাচারকারী। বাকিরা পালায়। এলাকা তল্লাশি চালিয়ে ২ বস্তায় ৭৮৭ বোতল ফেনসিডিল ও একই ধারালো অস্ত্র উদ্ধার করেছে। গুলিতে জখম পাচারকারীকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় শাঁড়াপুল গ্রামীণ হাসপাতালে।
❤ Support Us





