Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • জানুয়ারি ১৮, ২০২৫

সংসদে বাজেট অধিবেশন শুরু ৩১ জানুয়ারি থেকে। আয়কর ব্যবস্থায় রদবদল। শিক্ষা ও স্বাস্থ্য ক্ষেত্রে বাড়বে বরাদ্দ ?

আরম্ভ ওয়েব ডেস্ক
সংসদে বাজেট অধিবেশন শুরু ৩১ জানুয়ারি থেকে। আয়কর ব্যবস্থায় রদবদল। শিক্ষা ও স্বাস্থ্য ক্ষেত্রে বাড়বে বরাদ্দ ?

আগামী ৩১ জানুয়ারি থেকে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত দু দফায় অনুষ্ঠিত হতে চলেছে সংসদের বাজেট অধিবেশেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ভাষণের মধ্য দিয়ে অধিবেশন শুরু হবে। সরকারি সূত্র অনুযায়ী শনিবার, ১ ফেব্রুয়ারি ২০২৫-২৬ অর্থবর্ষের বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। বাজেট অধিবেশনের দুটি পর্যায়ের প্রথম ভাগ ৩১ জানুয়ারি থেকে শুরু হয়ে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। মাঝে বিরতির পরে আবার ১০ মার্চ থেকে ৪ এপ্রিল বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্যায় চলবে।

নরেন্দ্র মোদি সরকারের তৃতীয় মেয়াদে প্রথম পুর্ণাঙ্গ বাজেট বপেশ করা হবে এবার। গতবছর লোকসভা ভোটের কারণে ‘ভোট অন অ্যাকাউন্ট’ পেশ করেছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। এবছরের পূর্ণাঙ্গ বাজেটে কোন কোন বিষয়ে জোর দেওয়া হতে পারে, সে নিয়ে রাজনীতি ও অর্থনীতি দুই জগতেই শুরু হয়েছে নানান পর্যবেক্ষণ। মনে করা হচ্ছে সাধারণ বাজেটে গ্রামীণ ও মধ্যবিত্ত শ্রেণীর কথা মাথায় রেখে তৈরি হতে পারে। সম্প্রতি জিএসটি ও আয়করের বিষয়ে সমালোচনার শিকার হয়েছেন কেন্দ্র সরকার। পুরনো আয়করের পরিকাঠামো বদলে যেতে পারে বলে মনে করা হচ্ছে । ২০২৪ সালের তথ্য অনুযায়ী দেশে আয়করদাতার ২৮ শতাংশ মানুষ পুরনো কর ব্যবস্থায় কর দিয়েছেন। নতুন পরিকাঠামোয় করদাতার শতাংশ ৭২ শতাংশ হতে পারে। দেখা যাচ্ছে ছাড় দেওয়ার পরেও পুরনো করকাঠামোয় লাভ হচ্ছে না। নয়া ব্যবস্থায় ছাড় না নিয়েও আয়কর কম দিতে হবে বলে দাবি অর্থমন্ত্রকের। সেক্ষেত্রে নতুন আয়করদাতার সংখ্যাও বাড়বে বলে আশা করা হচ্ছে।

গ্রাম উন্নয়নে কৃষকবন্ধু ও ১০০ দিনের কাজের জন্য বেশি বরাদ্দ থাকতে পারে। ১৫ লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক আয়ের জন্য বিশেষ করো ছাড়ে সুবিধা, বেসিক এক্সিমেশন ৩ লক্ষ থেকে বাড়িয়ে ৪ লক্ষ টাকা করা হতে পারে। এর আগে বার্ষিক ১০ লক্ষ টাকা কম আয়ের ক্ষেত্রে আয়করে বিশেষ ছাড় দিল সরকার। এবারে সমাজের সর্বস্তরের মানুষকে খুশ করবার চেষ্টা করতে পারে মোদি সরকার।২০২১ সালে কৃষক আন্দোলনের পরবর্তী সময় থেকে, এটি মোদি সরকারের মাথা ব্যথার বিষয়। বিল প্রত্যাহার হলেও কৃষকদের সমস্যা মেটেনি, লাগাতার আন্দোলনে নেমেছে দেশের অন্নদাতারা। আশা করা হচ্ছে, এবারের বাজেটে পিএম কিষাণ যোজনার বরাদ্দ বাড়ানো হতে পারে। পাশাপাশি কৃষিক্ষেত্রে আধুনিকীকরণ ও সংস্কারে বিশেষ জোর দেওয়া হবে। এছাড়াও কর্মসংস্থানের ক্ষেত্রে ক্ষুদ্র ও মাঝারি শিল্প তৈরি করা ও উৎপাদন বাড়ানোর লক্ষ্য হতে পারে। ইস্পাত মন্ত্রক কম-কার্বনে ইস্পাত উৎপাদনের বাজেট থেকে ১৫০ বিলিয়ন টাকা চেয়েছে বলে সূত্র রয়টার্সকে সূত্রে খবর।

ডলারের তুলনায় টাকার মূল্যের অবনমন নিয়ে দুশ্চিন্তা অর্থনৈতিক মহলে। মূল্যবৃদ্ধির মাথায় রেখে বাজেটে আয়করের হার কমানো বা স্তরে বদলের দাবি উঠছে বিভিন্ন মহল থেকে। এ বারের বাজেটে মানুষের হাতে আরও বেশি টাকা তুলে দিয়ে বাজারে চাহিদা বাড়ানোর জন্য সেই পথে সরকার হাঁটতে পারে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে শিক্ষা ও স্বাস্থ্য ক্ষেত্রে ক্রমাগত কমছে বাজেট। ২০১৯-২০-তে সামাজিক উন্নয়নে খরচ হয়েছে জিডিপি-র ৬.৮ শতাংশ। মানব উন্নয়নে খরচ জিডিপি-র ৪ শতাংশ। শিক্ষা ও স্বাস্থ্য ক্ষেত্রে ছবিটা একই। ১৯৯০-৯১-তে শিক্ষা ক্ষেত্রে জিডিপি-র ২.৯৭ শতাংশ খরচ হয়েছিল। ২০১৯-২০-তে শিক্ষা ক্ষেত্রে খরচ হয়েছে জিডিপি-র ২.৮৮ শতাংশ। তিন দশক পরে শিক্ষা ক্ষেত্রে খরচের হার কমেছে বই বাড়েনি। স্বাস্থ্য ক্ষেত্রে নব্বইয়ের দশকের গোড়ায় জিডিপি-র ০.৯২ শতাংশ ব্যয় হয়েছিল। তিন দশক পরে তা সামান্য বেড়ে ১.৩৬ শতাংশ হয়েছে। একদিকে কোভিড ও তার পরবর্তী সময়ে সরকারি স্বাস্থ্য ব্যবস্থার উপরেই দেশের অধিকাংশ মানুষ নির্ভরশীল হয়ে আছেন। কিন্তু পরিকাঠামোর অভাব, বরাদ্দের অভাবের কারণে কার্যত ধুঁকছে স্বাস্থ্যপরিকাঠামো। রিপোর্ট বলছে ভারতের প্রত্যন্ত এলাকায় মানুষকে ১০-১৫ কিমি যেতে হয় চিকিৎসা করাতে।

অন্যদিকে মোদি সরকারের ২০২০ সালের নতুন শিক্ষা নীতির ফলে শিক্ষায় খরচ বেড়েছে। অথচ শিক্ষাখাতে বরাদ্দ বাড়েনি। শিক্ষা খাতে জিডিপি-র ৬ শতাংশ ব্যয় হওয়া উচিত। আর ২০১৭ সালে মোদী সরকারের জাতীয় স্বাস্থ্য নীতি অনুযায়ী, স্বাস্থ্য খাতে জিডিপি-র ২.৫ শতাংশ ব্যয় হওয়া উচিত। বাস্তবে তার কোনওটাই হচ্ছে না।
কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের বক্তব্য অনুযায়ী, ‘নরেন্দ্র মোদি জমানায় ২০১৬ সাল থেকেই সামাজিক খাতে খরচ লাগাতার বাড়ছে। শিক্ষা, স্বাস্থ্য ও অন্যান্য ক্ষেত্রে খরচ বেড়েছে। যেমন গত অর্থ বছরে দেশে স্বাস্থ্য খাতে জিডিপি-র ১.৯ শতাংশ ব্যয় হয়েছে।’’

অথচ তিনি এও মেনে নিচ্ছেন, সাত বছর আগে জাতীয় স্বাস্থ্য নীতি ঘোষণা হলেও, এখনো সেই অনুযায়ী বাজেটের ২.৫ শতাংশ স্বাস্থ্য খাতে খরচ হচ্ছে না। তাঁর যুক্তি, এই লক্ষ্য পূরণ করতে হলে রাজ্যের সরকারগুলিকেও শিক্ষা, স্বাস্থ্যে খরচ বাড়াতে হবে।

সমাজ গবেষকরা মনে করেন, সামাজিক উন্নয়নে বরাদ্দ না বাড়লে, মানুষের মাথাপিছু গোড় আয় না বাড়লে, তাহলে দেশের সার্বিক উন্নয়ন সম্ভব না। ভারতের অধিকাংশ রাজ্যেই শ্রমিক সুরক্ষা আইন মানা হয়। সরকারের বেঁধে দেওয়া মজুরির অনেক কম পান তাঁরা। পরিশ্রমের তুলনায় তাঁরা মজুরি পান কম। তার উপর রয়েছে একাধিক কর। গ্রামাঞ্চলে নেই শিক্ষা, স্বাস্থ্যের পরিকাঠামো। এমনকি আবাস যোজনার দুর্নীতির কারণে লক্ষ লক্ষ গরীব মানুষ ছাদহীন। গ্রামীণ এলাকায় জল, বিদ্যুৎ, রাস্তাঘাটের ব্যবস্থা করবার জন্য উপযুক্ত বরাদ্দ ও পরিকাঠামো দুইই গঠন করবার প্রয়োজন।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!