Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • ডিসেম্বর ১, ২০২৫

ডাকমেলায় পুরষ্কৃত কর্মীরা

আরম্ভ ওয়েব ডেস্ক
ডাকমেলায় পুরষ্কৃত কর্মীরা

ডাকসেবা-জনসেবার লক্ষ্যে ভারতের আর্থিক সুবিধা-বলয়ের মধ্যে সাধারণ মানুষকে অন্তর্ভুক্ত করার প্রচেষ্টায় ডাককর্মীদের নিয়ে আয়োজিত হল ডাক মেলা। ডাক বিভাগের বর্ধমান ডিভিশনের এই ডাকমেলাটি আয়োজিত হল কাটোয়া শহরের রবীন্দ্র ভবনে। উদ্বোধন করলেন দক্ষিণাঞ্চল ডাক বিভাগের অধিকর্তা ঋজু গাঙ্গুলি।

ভারতের অর্থনৈতিক ব্যবস্থার সুরক্ষা থাকা সত্ত্বেও গ্রামাঞ্চলের বহু মানুষ এখনও বেসরকারি অর্থনৈতিক সংস্থায় সঞ্চয় করে প্রতারিত হচ্ছেন। এই বিষয়টিকে সামনে রেখে ডাক বিভাগের বিভিন্ন সঞ্চয় প্রকল্পের মাধ্যমে বেসরকারি অর্থনৈতিক সংস্থাগুলিকে ঠেকানোর সম্ভাবনার ডাক দেওয়া হল মঞ্চ থেকে। ডাক বিভাগের অধিকর্তার আহ্বান, ‘ডাক কর্মীদের আরও সক্রিয় হয়ে সাধারণ মানুষের কাছে যেতে হবে।’ তিনি উপস্থিত ডাক বিভাগের বিভিন্ন কর্মী ও এজেন্টদের উদ্বুদ্ধও করলেন। জানালেন, ‘ডাকবিভাগের সঞ্চয় প্রকল্প-সহ বিমা প্রকল্পগুলো ফলপ্রসূ করতে আমরা এজেন্ট নিয়োগ করব।’ এই ডাকমেলায় নভেম্বর মাসের কাজের সাফল্যের নিরিখে ডাক বিভাগের কর্মী ও এজেন্টদের পুরস্কৃত করা হল। পুরস্কারপ্রাপ্তদের একজন ভাতারের গোহগ্রামের পোস্টমাস্টার ফারুক আহমেদ মণ্ডল বললেন, ‘কাজের স্বীকৃতি পেলে কাজ করতে ভালো লাগে।’ ডাকমেলায় বর্ধমান ডিভিশনের শতাধিক ডাককর্মী ও এজেন্ট উপস্থিত ছিলেন।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!