Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • মার্চ ৩, ২০২৫

রায়মঙ্গলের বাঁধে ধস, আতঙ্ক হিঙ্গলগঞ্জে

আরম্ভ ওয়েব ডেস্ক
রায়মঙ্গলের বাঁধে ধস, আতঙ্ক হিঙ্গলগঞ্জে

রায়মঙ্গল, ইছামতী নদীর ভাঙনে বিপত্তি হাসনাবাদ ও হিঙ্গলগঞ্জে। ইছামতী নদীর ভাঙনে টাকি পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের হাসনাবাদ মাঝের বাজার এলাকায় বেশ অনেক গুলি দোকান ও বাস ঘর এক রাতেই নদী গর্ভে তলিয়ে যাওয়ার উপক্রম। ভাঙন ক্রমশ এগিয়ে আসায় অনেক গুলি দোকান ও ঘর বিপজ্জনক অবস্থায় রয়েছে। অন্যদিকে হিঙ্গলগঞ্জের সাহেবখালি পঞ্চায়েতের রমাপুর স্কুলবাড়ি ঘাটের কাছে রায়মঙ্গল নদীতে প্রায় সাড়ে ৩০০ ফুটের মত বাঁধে ধস নেমেছে। এলাকার মানুষ আতঙ্কে রয়েছেন। খবর পেয়েই ভাঙন দেখতে ছুটে যান হিঙ্গলগঞ্জের বিধায়ক দেবেশ মন্ডল, পঞ্চায়েত সমিতির সভাপতি সহিদুল্লা গাজি। হাসনাবাদে ইছামতীর ভাঙনে বিপন্ন ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দারা সামনেই পূর্ণিমা। তার ফলে জোয়ারের সময় জলস্তর অনেকখানি বেড়ে যাচ্ছে। জল নামার সঙ্গে সঙ্গে নদীর পাড়ে ভাঙন দেখা যাচ্ছে। বড় বড় মাটির চাঙড় আলগা হয়ে নদীতে ধসে পড়ছে। এলাকাটি টাকি পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের মধ্যে পড়ে। জনবহূল এলাকা। বাজার এলাকা যেমন হয়। নানা জিনিসের দোকান, বাস ঘরও রয়েছে। এলাকার এক ব্যবসায়ী সুশীল বর বলেন, জোয়ারের সময় রাস্তায় এক হাঁটু জলের মধ্যে আমাদের থাকতে হয়। নদীর ভাঙতে ভাঙতে বাজারের অনেকটাই চলে গেছে। নদী ভাঙছে শুনে ছুটে এলাম, জিনিসপত্র সরাতে। তিনি অভিযোগ করেন, প্রসাশনের এদিকে নজর নেই। কোটি কোটি টাকা খরচ করে জেটি ঘাট হয়েছে। অথচ বাঁধের পাইলিং করা হচ্ছে না। আরেক ব্যবসায়ী আকাশ বিশ্বাসের অভিযোগ, আমাদের মুখ্যমন্ত্রীর নদী বাঁধের ওপর বিশেষ নজর দিয়েছেন। রাজ্য সরকার বাঁধের জন্য প্রচুর টাকা দিচ্ছেন। অথচ এখানে কোন কাজ হচ্ছে না। সেই টাকা কোথায় গায়েব হয়ে যাচ্ছে। এলাকার মানুষেক দাবি, রাজ্য সরকার বাঁধের জন্য টাকা পাঠাচ্ছে অথচ সেই টাকায় বাঁধে কোন কাজ হচ্ছে না। তাঁরা এলাকার মানুষকে আশ্বাস দেন জরুরি ভিত্তিতে বাঁধের কাজ করা হবে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!