- এই মুহূর্তে দে । শ
- নভেম্বর ১৯, ২০২৫
রাজ্যের আপত্তি খারিজ, হাইকোর্টের শর্তে মেমারিতে শুভেন্দুর সভা ২১ নভেম্বর
পূর্ব বর্ধমানের মেমারিতে শুভেন্দু অধিকারীর সভা আয়োজনের জন্য রাজ্য সরকারের আপত্তি খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। আদালত বিজেপির আবেদন মঞ্জুর করে সভার অনুমতি দিলেও কিছু শর্ত জুড়ে দিয়েছে। ২১ নভেম্বর মেমারির উদয় সংঘ ক্লাবের মাঠে অনুষ্ঠিত হবে ওই সভা, তবে তা দুপুর ২টা থেকে সন্ধে ৭টার মধ্যে সীমাবদ্ধ থাকবে।
বিচারপতি কৃষ্ণা রাওর নেতৃত্বে বেঞ্চ, সভার স্থান এবং সময় নিয়ে সিদ্ধান্ত নেন এবং রাজ্য পুলিশের পক্ষ থেকে নিরাপত্তা নিশ্চিত করার জন্যও নির্দেশ দেন। আদালতের শর্তানুযায়ী, শুভেন্দু অধিকারী সর্বোচ্চ ৫ হাজার সমর্থক নিয়ে সভা করতে পারবেন এবং সভার নিরাপত্তা ব্যবস্থা দেখার দায়িত্ব পুলিশ ও প্রশাসনের। একই সঙ্গে সভাস্থলে দমকল বিভাগের ২টি ইঞ্জিন উপস্থিত রাখতে হবে।
এর আগে, বিজেপি পুলিশকে সভা আয়োজনের জন্য অনুমতি চেয়ে আবেদন করেছিল, কিন্তু নিরাপত্তাজনিত কারণে পুলিশ তা খারিজ করে দেয়। এরপরই হাইকোর্টের দ্বারস্থ হন বিজেপি নেতারা। উল্লেখযোগ্য, এর আগেও বিভিন্ন জায়গায় শুভেন্দু অধিকারীর সভা বা মিছিলে অনুমতি পাওয়ার জন্য বিজেপি হাইকোর্টে গিয়েছে। সম্প্রতি, ৫ নভেম্বর বর্ধমানের বড়নীলপুর থেকে কার্জন গেট পর্যন্ত মিছিলের অনুমতি নিয়ে প্রশাসনের সঙ্গে বিবাদ হয়েছিল, যার পরিপ্রেক্ষিতে হাইকোর্টে যেতে হয়েছিল বিজেপিকে।
❤ Support Us






