Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • জানুয়ারি ৩, ২০২৫

তিন কোটি টাকার পাঠ্যবই চুরির তদন্ত করুক সিবিআই, উঠলো দাবি । মাত্র ২ জন এই চুরি করতে পারে না, পর্যবেক্ষণ হাইকোর্টের

আরম্ভ ওয়েব ডেস্ক
তিন কোটি টাকার পাঠ্যবই চুরির তদন্ত করুক সিবিআই, উঠলো দাবি । মাত্র ২ জন এই চুরি করতে পারে না, পর্যবেক্ষণ হাইকোর্টের

২০২২ সালে উত্তর দিনাজপুরের ইসলামপুরের স্কুল পরিদর্শক অফিস থেকে চুরি গেছিল ৩ কোটি টাকার পাঠ্যবই। স্কুল পড়ুয়াদের জন্য ওই বইগুলি রাজ্য শিক্ষা দফতর থেকে জেলা স্কুল পরিদর্শকের অফিসে যায়।পরে জেলার প্রাথমিক স্কুল মারফত সেগুলো পড়ুয়াদের হাতে তুলে দেওয়ার কথা ছিল, কিন্তু তার মাঝেই খোয়া যায় সেই বই । চুরির ঘটনায় ২ বছর কেটে গেলেও তদন্ত প্রক্রিয়া এগোয়নি বলে অভিযোগ। এখনো পুলিশ ঘটনার কোনো কিনারা করতে পারেনি। তাই আদালতের নজরদারিতে এবার সিবিআই তদন্তের দাবি উঠলো।

মামলাকারীদের অভিযোগ, বই চুরি মামলার তদন্ত যথাযতভাবে এগোয়নি।জানা যাচ্ছে, তদন্তে নেমে পুলিশ ২ জনকে গ্রেপ্তার করলেও কয়েক দিন পরই তাঁরা জামিনে মুক্তি পান। গ্রামবাসীদের অভিযোগ, পুলিশ যাঁদের গ্রেফতার করেছিল, তাঁরা কেউই মূল অভিযুক্ত নন। আসল অপরাধীকে আড়াল করতেই তাঁদের গ্রেফতার করা হয়েছিল। সিবিআই বা সিআইডির মতো কোনও নিরপেক্ষ সংস্থাকে দিয়ে ঘটনার তদন্তের দাবি উঠেছে।

বৃহস্পতিবার হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে ছিল এই মামলার শুনানি। প্রধান বিচারপতির এই ঘটনাকে বৃহত্তর ষড়যন্ত্র হিসাবে চিহ্নিত করে বলেন, “তদন্ত নতুন করলে শুরু হলে আরও দেরি হয়ে যাবে। দুজন অভিযুক্তই জামিন পেয়ে গিয়েছেন। আমরা পুলিশের কাছে রিপোর্ট চাইব। কারণ মাত্র ২ জন এই চুরি করতে পারে না।” কত বই চুরি হয়েছে এবং ছাত্ররা নতুন বই পেয়েছে কিনা, আগামী ৩ সপ্তাহের মধ্যে উত্তর দিনাজপুর জেলা প্রাথমিক স্কুল শিক্ষা সংসদকে রিপোর্ট জমা করতে নির্দেশ কোর্টের।

এবিষয়ে রাজ্য সরকারের আইনিজীবিরা আদালতে জানিয়েছেন রাজ্য জানিয়েছে, ‘নভেম্বর মাসে অনেক বই উদ্ধারও করা হয়েছে।’


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!