Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • নভেম্বর ২১, ২০২৫

টেট পরীক্ষার্থীদের কী বার্তা দিল কলকাতা হাইকোর্ট ?

আরম্ভ ওয়েব ডেস্ক
টেট পরীক্ষার্থীদের কী বার্তা দিল কলকাতা হাইকোর্ট ?

কলকাতা হাইকোর্টের বড় সিদ্ধান্তে স্বস্তি মিলেছে টেট (TET) পরীক্ষার্থীদের। বিচারপতি বিশ্বজিৎ বসুর বেঞ্চ শুক্রবার জানিয়ে দিয়েছে যে, ২০১৭ এবং ২০২২ সালের টেট পরীক্ষায় ভুল প্রশ্নের জন্য সকল পরীক্ষার্থীকে নম্বর দেওয়া হবে। এমনকি যাঁরা আদালতে মামলা করেননি, তাঁদেরও ওই নম্বর দেওয়া হবে।

এই মামলা ছিল প্রাথমিক টেট (TET) পরীক্ষায় ভুল প্রশ্নের বিরুদ্ধে। ২০১৭ এবং ২০২২— দুটি টেট পরীক্ষাতেই ভুল প্রশ্নের অভিযোগ ওঠে, যার ভিত্তিতে আদালতে মামলা হয়। মামলায় আদালত নিযুক্ত বিশেষজ্ঞ কমিটি রিপোর্ট জমা দিয়েছে। দীর্ঘ সময় ধরে চলা এই মামলায় আদালত জানিয়েছে, যারা আদালতে মামলা করেছেন এবং যারা করেননি, সকলকেই ভুল প্রশ্নের জন্য নম্বর দেওয়া হবে। তবে, কত নম্বর দেওয়া হবে এবং কিভাবে দেওয়া হবে, সে বিষয়ে আগামী সোমবার বিস্তারিত জানাবে প্রাথমিক শিক্ষা পর্ষদ। তারপর চূড়ান্ত সিদ্ধান্ত নেবে আদালত।

২০১৭ সালের টেট পরীক্ষায় ২৩টি এবং ২০২২ সালের টেট পরীক্ষায় ২৪টি ভুল প্রশ্ন ছিল বলে অভিযোগ ওঠে। এর পরিপ্রেক্ষিতে বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়।

এদিকে, সম্প্রতি প্রাথমিক শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ১৯ নভেম্বর থেকে শুরু হয়েছে আবেদন প্রক্রিয়া। মামলায় প্রশ্ন উঠেছে, ভুল প্রশ্নের মামলা বিচারাধীন থাকা সত্ত্বেও কেন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হল?

প্রাথমিক শিক্ষা পর্ষদ মোট ১৩,৪২১ শূন্যপদে নিয়োগ করবে এবং শূন্যপদগুলির জেলাভিত্তিক বিবরণও প্রকাশ করা হবে। সূত্রের খবর, পর্ষদ নিজে তার শিক্ষকদের জেলায় নিয়োগ দিতে চাইছে, তাই আবেদনকারীদের তাদের পছন্দের জেলা উল্লেখ করার সুযোগ দেওয়া হবে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!