Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • ডিসেম্বর ৯, ২০২৫

পূর্ব কলকাতার জলাভূমিতে অবৈধ নির্মাণ, রুখতে কঠোর নির্দেশ হাইকোর্টের

আরম্ভ ওয়েব ডেস্ক
পূর্ব কলকাতার জলাভূমিতে অবৈধ নির্মাণ, রুখতে কঠোর নির্দেশ হাইকোর্টের

পূর্ব কলকাতার জলাভূমিতে দ্রুতগতিতে বেড়ে চলা অবৈধ নির্মাণ নিয়ে কঠোর অবস্থান নিয়েছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি অমৃতা সিনহা স্পষ্ট নির্দেশ দিয়েছেন, জলাভূমিতে যেসব নির্মাণ বেআইনি ভাবে হয়েছে, সেগুলি চিহ্নিত করে প্লট নম্বর-সহ তালিকা আকারে সরকারি ওয়েবসাইটে প্রকাশ করতে হবে।

হাইকোর্ট জানায়, একটি বিশেষ চক্রের মাধ্যমে এলাকায় জমি ও বাড়ি বিক্রির চেষ্টা চলছে। কোনটি বৈধ, কোনটি নয়—তালিকা প্রকাশ হলে সাধারণ মানুষ কেনার আগে সতর্ক হতে পারবেন।

আদালতের মূল নির্দেশ

১) পূর্ব কলকাতা জলাভূমিতে অবৈধ নির্মাণের পূর্ণাঙ্গ তালিকা দাগ ও প্লট নম্বর-সহ ওয়েবসাইটে প্রকাশ করতে হবে।

২) অবৈধ নির্মাণের কোনও রকম রেজিস্ট্রেশন করা যাবে না।

৩) বেআইনি নির্মাণে কোনও অবস্থাতেই বিদ্যুৎ সংযোগ দেওয়া যাবে না—এই নির্দেশ CESC ও বিদ্যুৎ দপ্তরকে।

ইতিমধ্যেই রাজ্য সরকার ও পূর্ব কলকাতা ওয়েটল্যান্ডস ম্যানেজমেন্ট কর্তৃপক্ষ আদালতে রিপোর্ট পেশ করেছে, যেখানে বিভিন্ন বেআইনি নির্মাণের অবস্থান চিহ্নিত করা হয়েছে। সেই রিপোর্ট খতিয়ে দেখে আদালতের পর্যবেক্ষণ—জলাভূমি এলাকায় বিপুল পরিমাণ বেআইনি নির্মাণ হয়েছে, যা সামলাতে পুরসভার নাজেহাল অবস্থা।

হাইকোর্ট আরও নির্দেশ দিয়েছে যে আগামী ২৩ ফেব্রুয়ারির মধ্যে বেআইনি নির্মাণ ভাঙার জন্য কী ধরনের পদক্ষেপ নেওয়া সম্ভব, তার বিস্তারিত জানানোর। এরপরই পরবর্তী নির্দেশ দেবে আদালত।

পূর্ব কলকাতার জলাভূমি রক্ষায় এবং দ্রুত বেআইনি নির্মাণ প্রতিরোধে এই রায়কে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন পরিবেশবিদরা।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!