- দে । শ প্রচ্ছদ রচনা
- আগস্ট ১৩, ২০২৪
আরজি করে চিকিৎসকের ওপর অত্যাচার এবং হত্যার তদন্ত করুক সিবিআই, নির্দেশ কলকাতা হাইকোর্টের
রাজ্য পুলিশ নয়, চিকিৎসক হত্যার তদন্ত করবে সিবিআই, নির্দেশ কলকাতা হাইকোর্টের । মঙ্গলবার আরজি কর হাসপাতালে শিক্ষানবিশ চিকিৎসক ছাত্রীর মৃত্যুর কেস ডায়েরি খতিয়ে দেখার পর নির্দেশ দিলেন প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম ।
মঙ্গলবার হাইকোর্টে তরুণী চিকিৎসকের ওপর অত্যাচার এবং হত্যার ঘটনায় যেকটি জনস্বার্থ মামলা হয়, তার শুনানি শুরু হয় । মামলাকারীদের পক্ষে আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের করা সওয়াল শুনে রাজ্যের কাছে সে নিয়ে জবাব তলব করে কোর্ট । সঙ্গে আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষকে ছুটিতে যাওয়ার নির্দেশ এবং ঘটনার কেস ডায়েরি চেয়ে পাঠায় আদালত । মৃতার পরিবারের তরফে কোর্টে বলা হয়, দুর্ঘটনার দিন হাসপাতাল থেকে যখন তাঁদের কাছে প্রথম ফোন আসে, তখন বলা হয়, তাদের মেয়ে, কর্মরত চিকিৎসক তরুণী আত্মহত্যা করেছেন । এবিষয়ে আদালত রাজ্যের কাছে জবাব চাইলে, এবিষয়ে বলা হয়, হাসপাতালের সহকারী সুপারই মৃতার পরিবারকে প্রথম ফোন করেন ।
অন্যদিকে তরুণী চিকিৎসকের মৃত্যুর তদন্তে,কেন অস্বাভাবিক মৃত্যুর মামলা রজু করা হয়েছে তা নিয়েও প্রশ্ন তোলেন দুই সদস্যের বিচারপতির বেঞ্চ । এবিষয়ে রাজ্যের জবাবে অসন্তোষ প্রকাশ করে তাঁর বলেন, কেন রাজ্যের তরফে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করা হলো না ? এরপরই জনস্বার্থ মামলায় আবেদনকারীদের আর্জিকে মঞ্জুর করে চিকিৎসক হত্যার তদন্তের ভার কেন্দ্রীয় সংস্থার হাতে তুলে দেওয়ার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্টের বিচারপতিদের বেঞ্চ । পাশাপাশি ঘটনায় সংগৃহিত সিসিটিভির যাবতীয় ফুটেজও সিবিআইয়ের হাতে তুলে দেওয়ার জন্য রাজ্য পুলিশকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট ।
❤ Support Us





