Advertisement
  • দে । শ
  • এপ্রিল ১৮, ২০২৩

ক্যালিফোর্নিয়ার বিভিন্ন গুরুদ্বারায় গুলির লড়াই । মাফিয়া সদস্য সহ গ্রেফতার ১৭, বাজেয়াপ্ত একে-৪৭ সহ বহু আগ্নেয়াস্ত্র

আরম্ভ ওয়েব ডেস্ক
ক্যালিফোর্নিয়ার বিভিন্ন গুরুদ্বারায় গুলির লড়াই । মাফিয়া সদস্য সহ গ্রেফতার ১৭, বাজেয়াপ্ত একে-৪৭ সহ বহু আগ্নেয়াস্ত্র

গুরুদ্বারায় বন্দুক হামলায় জড়িত থাকার অভিযোগে ১৭ জনকে গ্রেফতার করল ক্যালিফোর্নিয়া পুলিশ। প্রত্যেকে কুখ্যাত মাফিয়া গ্যাং-এর সঙ্গে যুক্ত। তাঁদের কাছে থেকে একে-৪৭-হ্যাণ্ডগান সহ বহু আগ্নেয়াত্র উদ্ধার করা হয়েছ। পুলিশ সূত্রে দাবি, মার্চের শেষের দিকে স্থানীয় স্যাক্রোমেন্টোর গুরুদ্বারে বন্দুকবাজদের যে তাণ্ডবলীলা চলেছিল তাতে এই দলটির হাত রয়েছে। বিশেষ সূত্রে খবর পেয়েই তাঁরা রবিবার থেকে শহরের বিভিন্ন প্রান্তে তদন্তকারীদের একটি বিশেষ টিমের নেতৃত্বে তল্লাশি অভিযানে নামেন।

ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেল রব বোন্টা, ইউবা সিটি পুলিশপ্রধান ব্রায়ান বেকার এবং শাটার কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নি জেনিফার ডুপ্রে সোমবার জানিয়েছেন , স্যাক্রোমেণ্টো। স্টকটন সহ একাধিক জায়গায় গুরুদ্বারা গুলোতে হামলার পর প্রশাসন তৎপরতার সঙ্গে কাজ শুরু করে। রবিবার থেকে শহরের ২০ জায়গায় তল্লাশি চালিয়েছ পুলিশ। যাঁরা ধরা পড়েছেন তাঁরা প্রত্যেকে স্থানীয় শিখ সম্প্রদায়ের বিরুদ্ধ গোষ্ঠীর সদস্য। ধৃতদের মধ্যে ভারতীয় মাফিয়া দলের দুজন রয়েছেন। প্রদেশের বিভিন্ন জায়গায় গুলিচালনা সহ একাধিক অপরাধে তাঁরা জড়িত। অনেকের আছেন যাঁরা দীর্ঘদিন পুলিশের ‘মোস্ট ওয়ান্টেড-এর তালিকায় ছিলেন। তাঁদেরকে ধরতে পারা ক্যালিফোর্নিয়া পুলিশের বড়ো সাফল্যে বলে জানিয়েছেন প্রশাসনের কর্তাব্যক্তিরা ।

খালিস্তন নিয়ে জঙ্গি তৎপরতা দেশের মাটি ছাড়িয়ে বিদেশেও সুদূর প্রসারিত। বিভিন্ন  সময়ে অভিযোগ করা হয়েছে, ইউরোপীয়রা এ আন্দোলনকে মদত জোগাচ্ছে  ভারতের ঐক্য ও সংহতিকে বিপন্ন করে তোলার জন্য। কিন্তু বর্তমান পরিস্থিতি পাল্টেছে। ভারতে এখন মার্কিন যুক্তরাষ্ট্র সহ ইউরোপের বিভিন্ন শক্তিশালী দেশের  অন্যতম সহযোগী।  তাই ভারতের সমস্যায় তাঁরা পাশে দাঁড়াচ্ছেন। উওগ্রপন্থীরাও  ধর্মীয় আবেগকে কাজে লাগাতে  আগ্রহী। তাই গুরুদ্বারাগুলোর দখল নিচ্ছে তারা। এমতাবস্থায় ধর্মকে হাতিয়ার করে নিজের কার্যসিদ্ধির  ফন্দি মার্কিন পুলিশের কর্ম কুশলতায় ভেস্তে গেল।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!