Advertisement
  • দে । শ
  • ফেব্রুয়ারি ১৯, ২০২৬

বসিরহাটে ফের সিবিআই হানা, সোনা ও গোরু পাচারকারির ঘনিষ্ঠের বাড়িতে তল্লাশি

আরম্ভ ওয়েব ডেস্ক
বসিরহাটে ফের সিবিআই হানা, সোনা ও গোরু পাচারকারির ঘনিষ্ঠের বাড়িতে তল্লাশি

বসিরহাটের এক বস্ত্র ব্যবসায়ীর বাড়িতে বৃহষ্পতিবার সকালে সিবিআই তল্লাশি চলল। সকাল সাড়ে ৯ টা থেকে বেলা প্রায় দেড়টা পর্যন্ত টানা তল্লাশি চলে। এনিয়ে চাঞ্চল্য বসিরহাট পুর এলাকায়। প্রতিষ্ঠিত ওই বস্ত্র ব্যবসায়ীর নাম অভিজিৎ ঘোষ। এদিন সকালে  সিবিআই–‌র একটি তদন্তকারী দল তার বসিরহাটের বাড়িতে হানা দেয়।

বসিরহাট পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের সাঁইপালায় বিশাল ৩ তলা বাড়ি অভিজিতের। গারমেন্টসের এক্সপোর্ট ইমপোর্ট ব্যবসা র‌য়েছে। আগে বসিরহাটের ইটিন্ডার কাছে কলবাড়ি এলাকায় অভিজিতের বাড়ি ছিল। আর্থিক অবস্থা ভালো ছিল না। তার পর ইটিন্ডার পাট চুকিয়ে বসিরহাটে চলে আসে অভিজিৎ। সেখানে এখন আলিশান প্রাসাদ বলা চলে। তার এই ফুলেফেঁপে ওঠার পেছনে রহস্য কী এলাকার মানুষও অন্ধকারে। তবে স্থানীয় সূত্রে জানা গেছে, বসিরহাটের সীমান্তবর্তী এলাকায় ইলেক্ট্রনিক্স সামগ্রীর চোরাকারবারের সঙ্গে যুক্ত ছিল অভিজিৎ। বৃহষ্পতিবার সকাল ৯ টা নাগাদ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই–‌র ৫ জনের একটি দল অভিজিতের বাড়িতে ঢোকে। সেই সময় অভিজিৎ বাড়িতে ছিল না। তাকে সিবিআই দপ্তরে ডেকে আগেই জেরা করেছে বলে সূত্র মারফৎ জানা গেছে। তাকে জিজ্ঞাসাবাদের পরে বাড়িতে হানা দেয় সিবিআই।  এমনকী বাড়ির সমস্ত ঘর, বাথরুমেও তল্লাশি চালায় তদন্তকারীরা।  অভিজিৎ ঘোষের সঙ্গে বসিরহাট কুখ্যাত মাফিয়া বারিক বিশ্বাসের ঘনিষ্ঠ বলে জানা গেছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!