Advertisement
  • দে । শ
  • জানুয়ারি ১২, ২০২৩

মানিক ঘনিষ্ঠ তাপসকে আজ আবার ডেকে পাঠাল সিবিআই

জনৈক যুব নেতার বিরুদ্ধে মারাত্মক অভিযোগ তাপসের, নানা অজুহাতে ছাত্রদের কাছে থেকে অর্থ সংগ্রহের অঙ্ক সাড়ে ১৯ কোটি!

আরম্ভ ওয়েব ডেস্ক
মানিক ঘনিষ্ঠ তাপসকে আজ আবার ডেকে পাঠাল সিবিআই

বিধায়ক মানিক ভট্টাচার্য ঘনিষ্ঠ তাপস মণ্ডলকে আবার নিজাম প্যালেসে ডেকে পাঠাল সিবিআই। বুধবার কেন্দ্রীয় গোয়েন্দাদের জেরার উত্তরে মানিক বলেছেন, তৃণমূলের জনৈক যুব নেতা ছাত্র-ছাত্রীদের কাছে থেকে নানা অছিলায় কোটি কোটি টাকা নিয়েছেন। কিছু নথিপত্রও পেশ করেছেন আরও নথি সিবিআইয়ের হাতে তুলে দিতে পারেন। তাই আজ তাঁকে আবার ডেকে পাঠাল সিবিআই।

শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলার কয়েকবার তাপস মণ্ডলকে নিজাম প্যালেসে জিজ্ঞাসাবাদ করে কেন্দ্রীয় সংস্থা। ইডিও তাঁকে জেরা করেছে। টেট প্রশিক্ষণের ডিগ্রি, ডিএলএডের কলেজ থেকে টাকা আদায় করার অভিযোগ রয়েছে তাপসের বিরুদ্ধে। তাপস-মানিক জোটের নামে অফ লাইনে সুযোগ পাইয়ে দেওয়ার বদলে ছাত্রদের কাছে থেকে অতিরিক্ত অর্থসংগ্রহের বহু অভিযোগ উঠেছে। তাপস পাল্টা অভিযোগ করেছেন, হুগলির একজন যুবনেতা ছাত্রদের কাছ থেকে অন্তত সাড়ে ১৯ কোটি টাকা তুলেছেন। সে হিসেবও তিনি সিবিআইকে দিয়েছেন, নথিও পেশ করেছেন। তৃণমূলের সেই যুবনেতা দাবি করেছেন যে, সবাই জানে, ইডি তাদের তদন্ত রিপোর্টে কী বলেছে। তাপস মানিক জোটের দুর্নীতি আজ প্রকাশ্যে এসে গেছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!