Advertisement
  • দে । শ
  • নভেম্বর ৩০, ২০২২

মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে হার উদ্‌যাপন বিক্ষোভে নিমজ্জিত ইরানে

আরম্ভ ওয়েব ডেস্ক
মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে হার উদ্‌যাপন বিক্ষোভে নিমজ্জিত ইরানে

খেলার মাঠে কোনও সাফল্য এলে আনন্দে মেতে ওঠেন সেদেশের ক্রীড়াপ্রেমী থেকে শুরু করে সাধারণ মানুষ সকলেই। কিন্তু তাই বলে দেশের হার উদ্‌যাপন!‌ না, এমন ঘটনার কথা কখনও শোনা যায়নি। বুধবার এমন ঘটনার সাক্ষী থাকল ইরান। ফিফা বিশ্বকাপে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে ইরান ফুটবল দলের পরাজয় সেদেশে দারুণভাবে উদ্‌যাপন করা হয়েছে। যা প্রত্যাশিত প্রতিক্রিয়ার সম্পূর্ণ বিপরীত।
ইরানের রাস্তায় এইরকম উল্লাসের দৃশ্য বহুদিন দেখা যায়নি। নীতি পুলিশের হেফজতে মাশা আমিনির মৃত্যুর প্রতিবাদে সেপ্টেম্বর মাস থেকে এখনও পর্যন্ত শিশুসহ ৩০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে। এই ঘটনা পুরো জাতিকে নাড়িয়ে দিয়েছে। দেশজুড়ে দীর্ঘদিন ধরেই প্রতিবাদ, বিক্ষোভ। টুইটারে এতদিন সেই সব ভিডিও শেয়ার করা হত। এবার সোশ্যাল মিডিয়ায় অন্যছবি দেখা গেল ইরানের। প্রতিবাদী জনতার ভিডিওর পরে ইরানিদের বিরল আনন্দে রাস্তায় নাচার দৃশ্য। এই নাচার কিংবা আনন্দ উদ্‌যাপনও অবশ্য প্রতিবাদের প্রদর্শন। কারণ ইরানিরা দেশের উত্তাল পরিস্থিতিতে বিশ্বকাপে ফুটবল দলের অংশগ্রহণে তীব্র আপত্তি জানিয়েছিল। এমনকি ফিফার কাছেও আবেদন জানিয়েছিল, বিশ্বকাপ আসর থেকে তাদের দলকে বাতিল করা হোক।
মার্কিন যুক্তরাষ্টের বিরুদ্ধে হারের পর মাশা আমিনির নিজ শহর সাকেজসহ অন্যান্য কয়েকটি শহরে রাতেই সাধারন মানুষ রাস্তায় নেমে আসা। আতশবাজি ফাটাতে শুরু করে। টুইটারে শেয়ার করা ভিডিওতে দেখা গেছে, গানের তালে তালে সবাই নাচানাচি করছে। লন্ডনভিত্তিক ইরান ওয়্যার ওয়েবসাইট টুইটারে নিখেছে, ‘‌ইরানের বিরুদ্ধে আমেরিকার প্রথম গোলের পর সাকেজের নাগরিকরা আতশবাজি জ্বালিয়ে উদ্‌যাপন করছে।’‌ মার্কিন যুক্তরাষ্ট্রর কাছে হারের পর ইরানের সাংবাদিক সঈদ জাফরানি টুইট করেছেন, ‘‌কেউ কখনও ভেবেছিল আমি তিন মিটার লাফ দিয়ে আমেরিকার গোল উদযাপন করব!’‌ এই টুইটগুলি সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে শেয়ার করা হয়েছে। কারণ দেশটি এখন বিক্ষোভে নিমজ্জিত। সাধারণ মাননুষ ফুটবল দলকে অস্বীকার করে চলেছে। তারা ফুটবল দলকে নিপীড়ক শাসনের অংশ হিসাবে মনে করে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!