Advertisement
  • দে । শ প্রচ্ছদ রচনা
  • ফেব্রুয়ারি ২৬, ২০২৬

নির্বাচন ঘোষণার আগেই কেন্দ্রীয় বাহিনী আসছে বাংলায় । রবিবার কোথায় কত কম্পানি ?

শনিবারের মধ্যে স্কুল-কলেজ প্রস্তুত রাখতে কলকাতা পুলিশকে কমিশনের কড়া নির্দেশ

আরম্ভ ওয়েব ডেস্ক
নির্বাচন ঘোষণার আগেই কেন্দ্রীয় বাহিনী আসছে বাংলায় । রবিবার কোথায় কত কম্পানি ?

ভোটের প্রস্তুতি জোরদার হচ্ছে বাংলায়। নির্বাচন কমিশন শনিবার, অর্থাৎ ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পরপরই রবিবার রাজ্যে পৌঁছবে ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। ইতিমধ্যে কোথায় কত কোম্পানি মোতায়েন হবে তার তালিকাও চূড়ান্ত করেছে কমিশন।

কোথায় কত কোম্পানি মোতায়েন হচ্ছে

সবচেয়ে বেশি কোম্পানি মোতায়েন হবে পূর্ব মেদিনীপুরে – ১৪ কোম্পানি। কলকাতা ও মালদাতেও থাকবে ১২ কোম্পানি করে। অন্যান্য জেলায় কোম্পানি সংখ্যা নিম্নরূপ:

  • দার্জিলিং: ৬ কোম্পানি
  • শিলিগুড়ি: ৩ কোম্পানি
  • কালিম্পং: ৩ কোম্পানি
  • কোচবিহার: ৯ কোম্পানি
  • আলিপুরদুয়ার: ৫ কোম্পানি
  • জলপাইগুড়ি: ৭ কোম্পানি
  • ইসলামপুর: ৫ কোম্পানি
  • রায়গঞ্জ: ৬ কোম্পানি
  • দক্ষিণ দিনাজপুর: ১০ কোম্পানি
  • মুর্শিদাবাদ: ৮ কোম্পানি
  • জঙ্গিপুর: ৮ কোম্পানি
  • কৃষ্ণনগর: ৬ কোম্পানি
  • রানাঘাট: ৬ কোম্পানি
  • হাওড়া: ৭ কোম্পানি
  • হাওড়া রুরাল: ৮ কোম্পানি
  • হুগলি রুরাল: ৬ কোম্পানি
  • চন্দননগর: ৮ কোম্পানি
  • রাবাসত: ৬ কোম্পানি
  • বনগাঁ: ৪ কোম্পানি
  • বসিরহাট: ৭ কোম্পানি
  • বারাকপুর: ৯ কোম্পানি
  • বিধাননগর: ৪ কোম্পানি
  • বারুইপুর: ৫ কোম্পানি
  • ডায়মন্ড হারবার: ৬ কোম্পানি
  • সুন্দরবন: ৪ কোম্পানি
  • পূর্ব বর্ধমান: ৮ কোম্পানি
  • এডিপিসি: ৭ কোম্পানি
  • পশ্চিম মেদিনীপুর: ৭ কোম্পানি
  • ঝাড়গ্রাম: ৫ কোম্পানি
  • বাঁকুড়া: ৭ কোম্পানি
  • পুরুলিয়া: ৫ কোম্পানি
  • বীরভূম: ৭ কোম্পানি

বাহিনীর প্রকারভেদ ও ভবিষ্যৎ মোতায়েন

প্রাথমিকভাবে ২৪০ কোম্পানি বাহিনী পৌঁছাবে, যেখানে:

  • সিআরপিএফ: ১১০ কোম্পানি
  • বিএসএফ: ৫৫ কোম্পানি
  • সিআইএসএফ: ২১ কোম্পানি
  • আইটিবিপি: ২৭ কোম্পানি
  • এসএসবি: ২৭ কোম্পানি

পরবর্তী দফায় আরও ২৪০ কোম্পানি আসবে ১০ মার্চ:

  • সিআরপিএফ: ১২০ কোম্পানি
  • বিএসএফ: ৬৫ কোম্পানি
  • সিআইএসএফ: ১৬ কোম্পানি
  • আইটিবিপি: ২০ কোম্পানি
  • এসএসবি: ১৯ কোম্পানি

নির্বাচন কমিশন ও রাজ্য পুলিশ প্রশাসন যৌথভাবে আইনশৃঙ্খলা বজায় রাখতে এবং দ্রুত রুট মার্চ নিশ্চিত করতে কাজ করছে। নির্বাচনের আগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর অশান্তি প্রতিরোধে এই ব্যবস্থার লক্ষ্য।

লালবাজার সূত্রে খবর, কলকাতা পুলিশের সব বিভাগীয় কমিশনারদের নির্দেশ দেওয়া হয়েছে যে, নির্বাচনের আগে কেন্দ্রীয় বাহিনীকে রাখার জন্য চিহ্নিত স্কুল, কলেজ ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান শনিবারের মধ্যে সম্পূর্ণ প্রস্তুত রাখতে হবে। প্রথম দফায় আগত বাহিনীর জন্য প্রয়োজনীয় সমস্ত সুযোগ-সুবিধা নিশ্চিত করার ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে।

জানা গেছে, রাজ্যে মোট ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে। তাদের দায়িত্বের মধ্যে থাকবে এলাকা নিয়ন্ত্রণ, সাধারণ মানুষের আত্মবিশ্বাস বৃদ্ধি, ভোটের দিন আইনশৃঙ্খলা রক্ষা, পাশাপাশি স্ট্রং রুম ও গণনা কেন্দ্র পাহারা দেওয়া। দ্বিতীয় দফার বাহিনী মোতায়েনের কাজ শুরু হওয়ার কথা রয়েছে ১০ মার্চ থেকে।

প্রস্তুতির অংশ হিসেবে নির্দেশ দেওয়া হয়েছে—ঘর পরিষ্কার করে লাইট ও ফ্যান চালু রাখতে হবে, রান্নার উপযুক্ত জায়গা তৈরি রাখতে হবে, পর্যাপ্ত ও ব্যবহারযোগ্য শৌচাগারের ব্যবস্থা করতে হবে এবং পর্যাপ্ত পানীয় জলের ব্যবস্থা নিশ্চিত করতে হবে। এছাড়া অস্ত্র ও গোলাবারুদ নিরাপদে সংরক্ষণের ব্যবস্থা রাখতে হবে। ওভারহেড ট্যাঙ্ক ও পাম্প পরিষ্কার রাখার নির্দেশও দেওয়া হয়েছে। মার্চের শুরুতেই কলকাতা পুলিশের ১০টি বিভাগের প্রতিটিতে অন্তত তিনটি করে কেন্দ্রীয় বাহিনীর কোম্পানির থাকার ব্যবস্থা করা হচ্ছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!