Advertisement
  • দে । শ প্রচ্ছদ রচনা
  • জানুয়ারি ১৪, ২০২৩

দিল্লি দরবারের বঙ্গ অভিযান নিয়ে প্রশ্ন , শ্রীচরণের ধ্বনি কেন পঞ্চায়েত ভোটের আগে? ‘মিড ডে মিল’ পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখবেন কেন্দ্রীয় প্রতিনিধিরা।

আরম্ভ ওয়েব ডেস্ক
দিল্লি দরবারের বঙ্গ অভিযান নিয়ে প্রশ্ন , শ্রীচরণের ধ্বনি কেন পঞ্চায়েত ভোটের আগে? ‘মিড ডে মিল’ পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখবেন কেন্দ্রীয় প্রতিনিধিরা।

পঞ্চায়েত ভোটের আগে কেন্দ্রীয় প্রতিনিধি দলের ‘বঙ্গ অভিযান’ নিয়ে প্রশ্ন উঠছে। বিভিন্ন ইস্যু আর বেনিয়মের তদন্তে বাংলায় ধ্বনিত হবে তাঁদের শ্রীচরণের ধ্বনি। ইতিমধ্যে আবাস যোজনার বাস্তবচিত্র খতিয়ে দেখেছেন কেন্দ্রীয় প্রতিনিধিরা। ‘১০০ দিনের কাজ’- এর হাল হকিকতও পর্যবেক্ষণ করেছেন। এবার ‘মিড ডে মিল’- এর  আওতা- স্থিতি খুঁজে দেখবেন । অক্টোবরে ‘মিড ডে মিল’ এর বরাদ্দ বাড়িয়েছে কেন্দ্র। নানা মহলের অভিযোগ, পঞ্চায়েত নির্বাচনের আগে কেন্দ্রীয় প্রতিনিধিদের পাঠানোর সিদ্ধান্ত উদ্দেশ্য প্রণোদিত। এটি ভোটার খেপানোর কৌশল।

মিড ডে মিল প্রকল্প নিয়ে ২৬ টি ইস্যু তলিয়ে দেখবেন কেন্দ্রের প্রতিনিধিরা। ছাত্রদের পুষ্টি, প্রকল্পের সঙ্গে যুক্ত শিক্ষক, অভিভাবক, স্বেচ্ছাসেবী সংস্থা এবং স্কুল পরিচালনা কমিটির ভূমিকা, ফুড কর্পোরেশনের সঙ্গে রাজ্য সরকারের আর্থিক লেনদেন, প্রকল্প রূপায়নে জেলা, ব্লক স্তরের কমিটির উপস্থিতি কতটা …ইত্যাদি। ‘মিড ডে মিল’ কল্যাণমূলক প্রকল্প। অমর্ত্য সেনের মতো কল্যাণপ্রসূ অর্থনীতিবিদরা প্রকল্পটি ঘিরে অনেক ভাবনা -চিন্তা করে বলেছেন, প্রাথমিক স্তরের শিক্ষায় এর সুফল মিলবে। বাস্তব চিত্র এই ধারণার যথার্থ দৃষ্টান্ত। প্রকল্পটি শুরু হওয়ার পর বাংলায় প্রাথমিক স্তরে ছাত্রদের উপস্থিতি বেড়েছে। এ ব্যাপারে কেন্দ্রীয়  রিপোর্ট অবশ্য  এখনও লোকচক্ষুর আড়ালে। একারণেই পঞ্চায়েত ভোটের আগে , মিড ডে মিল নিয়ে কেন্দ্রের হঠাৎ আগ্রহ বাড়তি প্রশ্নের খোরাক হয়ে  উঠছে। কেন্দ্রীয় সিদ্ধান্তের মূল লক্ষ্য কী?  করোনা পরবর্তী পরিস্থিতি খতিয়ে দেখা?না উদ্দেশ্য রাজনীতির দূষণে দূষিত?


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!