- এই মুহূর্তে দে । শ
- অক্টোবর ৭, ২০২৫
নির্বাচনের আগে বিহারে নিরাপত্তা জোরদার, মোতায়েন ৫০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
আগামী নভেম্বরে ২ ধাপে অনুষ্ঠিত চলছে বহুল আলোচিত বিহার বিধানসভা নির্বাচন। তার আগে রাজ্যে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে উল্লেখযোগ্য পদক্ষেপ নিল কেন্দ্র সরকার। কেন্দ্রীয় বাহিনীর ৫০০টি কোম্পানির জওয়ানেরা ইতিমধ্যেই বিহারে পৌঁছেছে। শান্তিপূর্ণ ভোট প্রক্রিয়া নিশ্চিত করতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে দাবি স্বরাষ্ট্র মন্ত্রকের।
যদিও বিহার সরকারের পক্ষ থেকে প্রায় ১,৮০০ সিএপিএফ কোম্পানি মোতায়েনের জন্য আবেদন করা হয়েছিল, কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রক তাতে এখনো চূড়ান্ত অনুমোদন দেয়নি। সূত্রের খবর, নির্বাচনী তদারকি, ঝুঁকিপূর্ণ এলাকায় নজরদারি এবং ভোটারদের মধ্যে আস্থা বাড়াতে মোট কোম্পানির সংখ্যা ধাপে ধাপে ১,২০০–১,৮০০ পর্যন্ত হতে পারে। ভোট পূর্ববর্তী মোতায়েনের ৫০০ কোম্পানির মধ্যে রয়েছে ১২১টি সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স দল ও প্রায় ৪০০টি বর্ডার সিকিউরিটি ফোর্স দল। এছাড়া অন্যান্য বাহিনী যেমন ইন্ডো-টিবেটান বর্ডার পুলিশ, সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স এবং সশস্ত্র সীমা বাহিনী-এও মোতায়েন করা হচ্ছে। প্রতিটি কোম্পানিতে প্রায় ৭০–৮০ জন সেনা জওয়ান থাকছেন।
জানা যাচ্ছে, বিভিন্ন ব্যাটালিয়ন থেকে এই কোম্পানিগুলিকে বাছাই করা হয়েছে। কেন্দ্রীয় বাহিনী মূলত ঝুঁকিপূর্ণ ও সংবেদনশীল এলাকায় এলাকায় সব ধরনের পরিস্থিতি মোকাবিলায় মোতায়েন থাকবে। নির্বাচনের আগে এ ধরনের কার্যক্রমকে ভোটারদের নিরাপত্তা ও সচেতনতা বৃদ্ধির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
❤ Support Us






