- দে । শ
- মার্চ ১৭, ২০২৫
দেওয়াল সিঁদ কেটে সোনার দোকানে লুট, চাঞ্চল্য বসিরহাটে
রাতের অন্ধকারে শহরের ওপরেই একটি সোনার দোকানে বড় ধরনের চুরির ঘটনায় ব্যবসায়ী মহলে চাঞ্চল্য বসিরহাটে। রবিবার রাতে ইটিন্ডা রোডের ওপরে বসিরহাট রেজিস্ট্রি অফিস মোড়ের কাছে প্রতষ্ঠিত সোনার দোকানে চুরির ঘটনা ঘটেছে। দোকানের মালিক দাবি করেন, প্রায় ২০–২৫ লক্ষ টাকার সোনা ও রুপোর গয়না নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা। সোমবার সকালে চুরির তদন্তে আসে বসিরহাট থানার পুলিশ। বসিরহাটের ব্যস্ততম এলাকা রেজিস্ট্রি অফিস মোড়। বিভা জুয়েলার্স নামে সোনার দোকানে ২০ ইঞ্চির পাকা দেওয়াল কেটে ঢোকে দুস্কৃতীরা। দোকানের সিন্দুকের তালা ভেঙে সোনা ও রুপোর গয়না হাতায় লুট করে। সোমবার সকালে দোকান খুলেই মালিকের নজরে আসে এসে সিন্দুক খোলা। সিন্দুকের সোনা ও রুপোর গয়না ও দোকানের শো–কেসে থাকা গয়না সবই ফাঁকা । দোকানের পেছনে ২০ ইঞ্চি দেওয়ালে সিঁদ কেটে ভিতরে ঢুকেছে দুষ্কৃতীরা। পুলিশ এসে নেমে ঘটনাস্থল থেকে একটি শাবল ও দুষ্কৃতীদের ফেলে যাওয়া একটি গেঞ্জি উদ্ধার করেছে। দোকানের মালিক অসিত রায় বলেন, দোকান থেকে দুষ্কৃতীরা ২০ ভরি সোনা ও প্রায় ১০ কিলো রুপোর গহনা, নগদ ১০ হাজার টাকা নিয়ে গিয়েছে।’ অসিতবাবুর দাবি, চুরি যাওয়া সামগ্রীর মূল্য ২০ থেকে ২৫ লক্ষ টাকা হবে। পুলিশ তদন্ত শুরু করেছে। তবে ব্যবসায়ী মহলে চুরির ঘটনা আতঙ্ক সৃষ্টি করেছে। ব্যবসায়ীদের দাবি শহরের রাস্তায় পুলিশি টহলদারি বাড়ানো হোক।
❤ Support Us





