Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • আগস্ট ১৭, ২০২৩

যাদবপুরে এসএফআই-র মিছিল ঘিরে ধুন্ধুমার। অশান্তি রুখতে অনুরোধ মৃত পড়ুয়ার বাবার

আরম্ভ ওয়েব ডেস্ক
যাদবপুরে এসএফআই-র মিছিল ঘিরে ধুন্ধুমার। অশান্তি রুখতে অনুরোধ মৃত পড়ুয়ার বাবার

ছাত্রমৃত্যু নিয়ে প্রতিবাদের নামে ছাত্রদের মিছিল ঘিরে বৃহস্পতিবারও যাদবপুরে ধুন্ধুমার। ঢাকুরিয়া থেকে যাদবপুর ৮বি বাস স্ট্যান্ড পর্যন্ত এসএফআই সহ বামফ্রন্টের অন্য বাম ছাত্র সংগঠন মিছিল করে আসছিল। পথে যাদবপুর ৪ নম্বর গেটের সামনে ব্যারিকেড করে পুলিশ সেই মিছিল আটকাতে গেলে বাম ছাত্রদের মিছিলের পরিস্থিতি ঘোরালো হয়ে ওঠে। পুলিশের ব্যারিকেড ভেঙে বাম ছাত্রদের মিছিল নিমেষে ৪ নম্বর গেটের সামনে বসে পরে। পুলিশ এসএফআই-র মিছিল আটকে কারণ ৮বি বাস স্ট্যান্ডে তৃণমূল ছাত্র পরিষদ অবস্থান করছে ছাত্র মৃত্যুর প্রতিবাদে। তবে এসএফআই পুলিশের ব্যারিকেড ভেঙে ৮বি বাস স্ট্যান্ডের দিকে যায়নি।

এদিকে ছাত্রদের এই মিছিল ও উত্তেজনা দেখে যাদবপুরের মৃত ছাত্রের বাবা হাতজোড় করে ছাত্রদের প্রতি আবেদন জানিয়ে বলেন, “তোমরা আন্দোলন করো কিন্তু অশান্তি করো না, যাতে তোমাদের পড়াশুনা ঠিক ভাবে চলে, সেমিস্টার ঠিক ভাবে হতে পারে সেটা বুঝে আন্দোলন কর।”

এদিকে এসএফআই নেতা সৃজন ভট্টাচার্য বলেন, “আমরা চাইলে বা ৮বি-র দিকে যেতে পারতাম। সেটা আমরা করিনি। ব্যারিকেড না দিলেও আমরা ৮বি-র কাছে যেতাম না। পুলিশ আমাদের এখন আটকাতে ব্যস্ত হয়েছে কিন্তু যাদবপুর মেন হোস্টেল থেকে এক পাঁচিলের পার্থক্য যাদবপুর থানা, পুলিশ কি করছিল? একটা ছেলেকে নির্মম ভাবে মারা হয়েছে। যারা ধরা পড়েছে তারা তৃণমূলের সঙ্গে বাইরে রাজনৈতিক ভাবে জড়িত। আজ আমাদের পুলিশ আটকালো মমতা বন্দ্যোপাধ্যায়কে সন্তুষ্ট করতে।”


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!