Advertisement
  • দে । শ
  • এপ্রিল ১৬, ২০২৬

চড়কে বৃক্ষ বন্দনা

আরম্ভ ওয়েব ডেস্ক
চড়কে বৃক্ষ বন্দনা

শতাব্দী প্রাচীন প্রথা ও পরম্পরা মেনে বৃক্ষ বন্দনা করে শিবগাজনের চড়ক উৎসব উদযাপন করলেন কাটোয়ার আটটি গ্রামের সন্ন্যাসীর দল। এখানকার চড়কে সন্ন্যাসীদের পিঠে বঁড়শি গেঁথে ঘোরানো হয় না। নানান আচার নিয়মের মধ্যে দিয়ে বৃক্ষকে ঘিরে ঢাকের তালে নেচে নেচে সন্ন্যাসীদের শিব বন্দনাই হল চড়ক। এই অভিনব চড়ক উৎসব দেখতে দূর- দুরান্ত থেকে মানুষ ভিড় জমান।

মঙ্গলবার সন্ধ্যায়  কাটোয়া ২ নম্বর ব্লকের নওয়াপাড়ার চড়কমাঠে মেলা বসে। চৈত্র মাসের শেষ চারদিন ধরে চলা শিবের গাজনের সমাপ্তি হয় এই চড়ক উৎসব দিয়ে। কাটোয়ার নলহাটি, দাঁইহাট, আখড়া, ভাউসিং পাইকপাড়া,বকুলতলা, নওয়াপাড়া সহ বিষ্ণুপুরের  শিব ভক্তরা তাদের আরাধ্য দেবতাকে সিংহাসনে বসিয়ে নিয়ে আসেন চড়কের মাঠে। একটি গাছকে মাঝে রেখে বৃত্তাকারে সন্ন্যাসীর দল ঘুরে ঘুরে বৃক্ষ বন্দনা করেন। শাস্ত্রীয় রীতি ও আচার মেনে চলে বৃক্ষ বন্দনা এবং শেষে সন্ন্যাসীর দল শিব বন্দনা করে যে যার নিজের গ্রামে দেবতাকে নিয়ে ফিরে যান। চড়কে বৃক্ষ বন্দনা উৎসব এলাকার কৃষি অঞ্চলের উদ্ভিদ ও প্রকৃতি প্রেমের শতাব্দী প্রাচীন স্মারক বলে মনে করেন কাটোয়ার ইতিহাস গবেষক রণদেব মুখার্জি।


  • Tags:
❤ Support Us
Advertisement
error: Content is protected !!