- এই মুহূর্তে দে । শ
- অক্টোবর ১৭, ২০২৪
উত্তরসূরী হিসেবে সঞ্জীব খান্নার নাম প্রস্তাব বিচারপতি চন্দ্রচূড়ের
ভারতের প্রধান বিচারপতি পদে নিজের উত্তরসূরি হিসেবে বিচারপতি সঞ্জীব খান্নার নাম সুপারিশ করলেন ডিওয়াই চন্দ্রচূড়। ইতিমধ্যেই সঞ্জীব খান্নার নাম প্রস্তাব করে তিনি কেন্দ্রীয় সরকারকে চিঠি দিয়েছেন। কেন্দ্রীয় সরকারের অনুমোদনের পর বিচারপতি সঞ্জীব খান্না দেশের ৫১তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নেবেন।
আগামী ১০ নভেম্বর অবসর গ্রহন করবেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। তাঁর স্থলাভিষিক্ত কে হবেন, তা নিয়ে বেশ কিছুদিন ধরেই জল্পনা চলছিল। শেষ পর্যন্ত নিজের উত্তরসূরি হিসেবে বিচারপতি সঞ্জয় খান্নাকেই বেছে নিয়েছেন ডিওয়াই চন্দ্রচূড়। ২০২৫ সালের ১৩ অবসর নেবেন বিচারপতি সঞ্জয় খান্না। অবসর নেওয়ার আগে মাত্র ৬ মাসের জন্য তিনি প্রধান বিচারপতির দায়িত্ব সামলানোর সুযোগ পাবেন।
১৯৬০ সালের ১৪ মে জন্মগ্রহন করেন বিচারপতি সঞ্জয় খান্না। ১৯৮৩ সালে দিল্লির বার কাউন্সিলে আইনজীবী হিসেবে কাজ শুরু করেন। প্রাথমিকভাবে তিস হাজারি কমপ্লেক্সের জেলা আদালতে এবং পরে দিল্লির হাইকোর্ট ও ট্রাইব্যুনালে প্র্যাকটিস করেন। তিনি ২০০৫ সালে দিল্লি হাইকোর্টের অতিরিক্ত বিচারক হিসাবে দায়িত্ব নেন। পরের বছর স্থায়ী বিচারক হিসেবে নিযুক্ত হন। দীর্ঘদিন দিল্লি হাইকোর্টের বিচারপতির দায়িত্ব সামলানোর পর ২০১৯ সালের ১৮ জানুয়ারি সুপ্রিম কোর্টের বিচারপতির দায়িত্ব গ্রহন করেন।
ডিওয়াই চন্দ্রচূড় ২০১৬ সালের মে মাসে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে দায়িত্ব নিয়েছিলেন ডিওয়াই চন্দ্রচূড়। তার আগে ২০০০ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত বোম্বে হাইকোর্টের বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর ২০১৩ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত এলাহাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতির দায়িত্বে ছিলেন। ২০২২ সালের ৯ নভেম্বর প্রধান বিচারপতির দায়িত্ব গ্রহন করেন। ডিওয়াই চন্দ্রচূড় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মামলার রায় দিয়েছেন। যেগুলির মধ্যে রয়েছে নির্বাচনী বন্ড প্রকল্পের রায়, রাম জন্মভূমি রায়, সবরিমালা মামলা, সমকামী বিবাহ মামলা এবং জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহার করার মতো যুগান্তকারী মামলার।
❤ Support Us






