- এই মুহূর্তে প্রচ্ছদ রচনা
- আগস্ট ১৮, ২০২২
উত্তর পশ্চিম চিনে ভয়াবহ বিদু্যৎ সঙ্কট। খরায় বিপর্যস্ত জনজীবন। তলানিতে নদী নালার জল। কলকারখানার উৎপাদন অংশত বন্ধ।
খরা চলছে। তাপ প্রবাহে জনজীবন বিপর্যস্ত। ডাঝু নগরীর ৫.৪ মিলিয়ন বাসিন্দা প্রতিদিন অন্তত তিন ঘন্টা বিদ্যুৎহীন অবস্থায় দিন কাঁটাচ্ছেন।
চিত্র সংগৃহীত
চিনের সিচুয়ান দেশে, ব্যাপক বিদ্যুৎ শঙ্কটের কারণে বহু কলকারখানার কাজকর্ম বন্ধ। লক্ষ লক্ষ মানুষ বিদ্যুতের অভাবে ধুঁকছেন। খরা চলছে। তাপ প্রবাহে জনজীবন বিপর্যস্ত। উত্তর-পশ্চিম চিনের সিজুয়ান প্রদেশ শিল্প কারখানার জন্য বিখ্যাত। এ-অঞ্চল কখনও,এর আগে এরক খরা আর বিদ্যুৎ সঙ্কটের কবলে পড়েনি। ডাঝু নগরীর ৫.৪ মিলিয়ন বাসিন্দা প্রতিদিন অন্তত তিন ঘন্টা বিদ্যুৎহীন অবস্থায় দিন কাঁটাচ্ছেন।
স্থানীয় সংবাদ মাধ্যমের খবর, কলকারখানার শ্রমিক কর্মীরা উৎপাদন বন্ধ রাখতে বাধ্য হচ্ছেন। প্রশাসন জরুরি পদক্ষেপ গ্রহন করে নির্দেশ দিয়েছেন, কারখানায় কাজ অংশত বন্ধ রেখে সে বিদ্যুৎ ঘরবাড়িতে ব্যবহার করতে হবে। সরকারি অফিসারেরা জানিয়েছেন, জল বিদ্যুতের সংরক্ষন কমিয়ে দেওয়া হয়েছে।
গত কয়েকদিন সিচুয়ান ও প্রতিবেশী প্রদেশগুলিতে তাপমাত্রা 104’F সীমারেখাকে অতিক্রম করেছে। এশিয়ার দীর্ঘতম জলপ্রবাহ ইয়াংগৎজি নদীর জল শুকিয়ে গেছে। বৃষ্টির পরিমান স্বাভাবিকের চেয়ে অর্ধেক কম। খরায় জ্বলছে জমি, শহর আর পাহাড়ি এলাকা।
উহান ও হুবাই প্রদেশে, ১৮৬৫ সালের পর, কখনও এত কম বৃষ্টি হয়নি। এখনও পানীয় জলের সঙ্কট দেখা দেয়নি। খরা ও তাপপ্রবাহ অব্যাহত থাকলে নতুন বিপদ দেখা দিতে পারে। বিভিন্ন অঞ্চলে পাম্প আর কৃত্রিম বৃষ্টিপাতের রকেট বসানো হয়েছে। চিনের মত উন্নত দেশও পরিস্থিতি সামাল দিতে গিয়ে রক্ষায় ব্যাস্ত কৃষি বিজ্ঞানীরা।
❤ Support Us






