Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • আগস্ট ৭, ২০২৩

বিশ্ব আদিবাসী দিবসের অনুষ্ঠানে যোগ দিতে মঙ্গলবার ঝাড়গ্রাম যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

আরম্ভ ওয়েব ডেস্ক
বিশ্ব আদিবাসী দিবসের অনুষ্ঠানে যোগ দিতে মঙ্গলবার ঝাড়গ্রাম যাচ্ছেন  মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা ববন্দ্যোপাধ্যায় ঝাড়গ্রাম যাচ্ছেন। ওইদিন বিকেলে মুখ্যমন্ত্রী ঝাড়গ্রাম পৌঁছবেন। বুধবার দুপুরে ঝাড়গ্রাম স্টেডিয়ামে সরকারি উদ্যোগে বিশ্ব আদিবাসী দিবস উদযাপিত হবে। এই অনুষ্ঠানে থাকবেন মুখ্যমন্ত্রী। বুধবার বিশ্ব আদিবাসী দিবসের অনুষ্ঠান মঞ্চ থেকেই মুখ্যমন্ত্রী সরকারি পরিষেবা প্রদান করবেন। মুখ্যমন্ত্রী ঝাড়গ্রাম থেকেই কি ২০২৪-এর লোকসভা নির্বাচনের প্রচার শুরু করলেন? এই প্রশ্ন উড়িয়ে দিচ্ছে না বঙ্গ রাজনীতির অভিজ্ঞরা।

জানা যাচ্ছে, মঙ্গলবার বিকেলে ঝাড়গ্রামে পৌঁছানোর পরে ঝাড়গ্রাম জেলা তৃণমূল নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পঞ্চায়েত ভোটের প্রচারে গিয়ে উত্তরবঙ্গে পায়ে চোট পাওয়ার পর এই প্রথম আবার কোনও জেলার সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। তাই রাজনৈতিক মহলের অনুমান, লোকসভা ভোটের কথা মাথায় রেখেই মমতা বন্দ্যোপাধ্যায় এই সফর শুরু করছেন। প্রসঙ্গত  ২০১৯ সালের লোকসভা নির্বাচনে ঝাড়গ্রাম আসনটি জিতে নিয়েছিল বিজেপি। জয়ী হয়েছিলেন বিজেপির কুনার হেমব্রম। কিন্তু তার পর থেকে লাগাতার প্রশাসনিক এবং রাজনৈতিক কর্মকাণ্ডের মধ্যে দিয়ে ঝাড়গ্রামের জমি উদ্ধারের চেষ্টা চালিয়ে গেছে তৃণমূল, আর তার ফলও  মিলেছে হাতেনাতে। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে ঝাড়গ্রাম জেলার সব ক’টি আসন জিতে নিয়েছিল তৃণমূল। এবার ২০২৪-এর লোকসভা নির্বাচনে ঝাড়গ্রাম আসনটি তৃণমূলের লক্ষ্য।

২০২৩-এর পঞ্চায়েত নির্বাচনে ঝাড়গ্রামে নিজেদের আধিপত্য বজায় রাখতে পেরেছে তৃণমূল। এ বার সেই মাটিতেই লোকসভা ভোটের প্রস্তুতি শুরু করতে যাচ্ছেন মমতা।

ঝাড়গ্রামের বিশ্ব আদিবাসী দিবসের অনুষ্ঠান মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী  কৃষি, পঞ্চায়েত, খাদ্য প্রক্রিয়াকরণ, উদ্যানপালন এবং প্রাণিসম্পদ উন্নয়ন দফতরের বিভিন্ন প্রকল্পের সুবিধা তুলে দেবেন কয়েক হাজার মানুষের হাতে। আনন্দধারা প্রকল্পের অধীন মহিলা স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের ব্যাঙ্ক ঋণের চেকও প্রাপকদের হাতে তিনি তুলে দেবেন ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!