Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • জুলাই ৩১, ২০২৩

সরকারের কাজের ক্ষেত্রে বিরোধীরা সহযোগিতামূলক ভূমিকা নিক, বিধানসভায় বললেন মুখ্যমন্ত্রী

আরম্ভ ওয়েব ডেস্ক
সরকারের কাজের ক্ষেত্রে বিরোধীরা সহযোগিতামূলক ভূমিকা নিক, বিধানসভায় বললেন মুখ্যমন্ত্রী

সরকারের কাজের ত্রুটি হলে বিরোধীতা না করে আলোচনা করতে বিরোধীদের বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সেমবার বিধানসভায় সরকারের কাজ ও বিরোধীদের ভূমিকা নিয়ে বিরোধীদের সরকারি কাজে সহযোগিতামূলক বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী সোমবার বিধানসভায় বলেন, আমার সরকার জাত, ধর্ম, বর্ণ নির্বিশেষে কাজ করে। কাজেই বিরোধীদের যদি কোনও কাজ করতে সমস্যা হয়, সরকারের যদি কোনও কাজে ত্রুটি হয়, তাহলে সরকারের সঙ্গে আলোচনা করতে বিরোধীরা আসতেই পারেন। বিরোধীতার বদলে বিরোধীদের কাছে আলোচনা ও সহযোগিতা করে কাজ করার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিন মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলা হাটে আগুন লাগার পরবর্তী অবস্থা নিয়ে বলেন, মঙ্গলা হাটের জমি নিয়ে বিভ্রান্তি ছাড়াচ্ছে কিছু মানুষ। বলছে আজ যেখানে নবান্ন সেখানে মঙ্গলা হাটের ব্যবসায়ীদের আসার কথা ছিল, নবান্ন হয়েছে বলে আসতে পারেনি। এটা ঠিক নয়। মঙ্গলা হাটের যে জমিতে হাট বসে সেই জায়গাটা সরকার অধিগ্রহণ করে ব্যবসায়ীদের জন্য দোকান বানিয়ে দেবে বলে এদিন বিধানসভায় মন্তব্য করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিকে ডেঙ্গি নিয়েও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বিধানসভায় বলেন, প্রতি এক বছর অন্তর ডেঙ্গির প্রকোপ বাড়ে। কোভিড যে বছর হয়,তখন ডেঙৃগি সংক্রমণ কম ছিল। সরকার চাইছে যে ভাবে কোভিডের বিরুদ্ধে রাজ্য লড়েছে সেই গুরুত্ব দিয়েই রাজ্যে ডেঙ্গি নিয়ন্ত্রণের কাজ হচ্ছে, এই কাজে মুখ্যমন্ত্রী সবার সহযোগিতা প্রত্যাশা করেছেন।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!