Advertisement
  • দে । শ
  • এপ্রিল ৩০, ২০২৫

দিঘায় জগন্নাথধামের দ্বার উন্নোচন করলেন মুখ্যমন্ত্রী

আরম্ভ ওয়েব ডেস্ক
দিঘায় জগন্নাথধামের দ্বার উন্নোচন করলেন মুখ্যমন্ত্রী

রাজ্যের পর্যটন এবং আধ্যাত্মিকতার মানচিত্রে নয়া সংযোজন দিঘার জগন্নাথ থাম। অক্ষয় তৃতীয়ার সময় সূচী মেনেই দুপুর ৩টে ১১ মিনিটে মন্দিরের দ্বার উন্মুক্ত করলেন বাংলার মুখ্যমন্ত্রী। উপস্থিত ছিলেন বাংলার সাংস্কৃতিক জগতের উজ্জ্বল মুখেরা । মন্দিরের দ্বারোৎঘাটনের আগে হয় সাংস্কৃতিক অনুষ্ঠান ।

দিঘার জগন্নাথ থামের দ্বারের আনুষ্ঠানিক উদ্ধোধনের আগে মুখ্যমন্ত্রী তাঁর সংক্ষিপ্ত ভাষণে রাজ্যবাসী, প্রশাসন, ইসকনের রাধারমন দাস, পুরী মন্দিরের প্রধান পুরোহিত রাজেশ দ্বৈতাপতি, হিডকো এবং মন্দির নির্মাণে যুক্ত সকল শিল্পী ও কর্মীদের ধন্যবাদ জ্ঞাপন করেন । তিনি বলেন, জগন্নাথথাম রাজ্যের নতুন তীর্থ কেন্দ্র হিসেবে আত্মপ্রকাশ করেছে, এখানে সব ধর্ম এবং বর্ণের মানুষের প্রবেশের সমানাধিকার থাকবে । মন্দিরের ছবি এবং প্রসাদ আগামীতে রাজ্যবাসীর কাছে এবং দেশের বিশিষ্টজনেদের কাছে পৌঁছে দেওয়ার জন্য এদিন রাজ্য তথ্য সংস্কৃতি দফতরকে দায়িত্ব দেন তিনি।

আজ সকালেই মন্দিরের মূল বিগ্রহ প্রাণ প্রতিষ্ঠা হয়েছে । নিমকাঠের মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা করেছেন পুরীর জগন্নাথ মন্দিরের প্রধান পুরোহিত রাজেশ দ্বৈতপতি । পাথরের মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা করে ইসকনের প্রধান পুরোহিত । এদিন, বিশিষ্টজনদের উপস্থিতিতে, মন্দিরের মূল প্রবেশ দ্বার ঢেলে মন্দিরে ঢুকে মুখ্যমন্ত্রী মূর্তির সামনে আরতি করেন । আনুষ্ঠানিক রীতি অনুসারে সোনার পাখা এবং ঝাড়ু হাতে নেন । এরপর ইসকন এবং পুরীর জগন্নাথ মন্দিরের প্রধান পুরোহিতদের সঙ্গে নিয়ে করেন বৃক্ষরোপণ । গোটা মন্দির চত্ত্বরে ৫০০টি গাছ লাগানো হয়েছে । এরপর থেকে মন্দিরের নিত্য পুজো ও ভোগের দায়িত্বে থাকবে ইসকন ।

বুধবার বিকেল থেকেই জগন্নাথ মন্দিরের দ্বার সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!