- দে । শ প্রচ্ছদ রচনা
- জুলাই ২০, ২০২৩
২১ জুলাইয়ের মঞ্চে সব রাজনৈতিক দলকে মমতার আহ্বান
২১ জুলাইয়ের শহিদ দিবসের মঞ্চে দলের কর্মীদের পাশাপাশি রাজ্যের সমস্ত রাজনৈতিক দলকেও অনুষ্ঠানে আসার জন্য আমন্ত্রণ জানালেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক ভিডিও বার্তায় মুখ্যমন্ত্রী বৃহস্পতিবার এই আমন্ত্রণ জানাম রাজ্যের বিভিন্ন রাজনৈতিক দলকে।
পঞ্চায়েত ভোটের ফল প্রকাশের পর ২০২৩-এর ২১ জুলাইয়ের এই সমাবেশ হতে চলেছে। পঞ্চায়েত নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছে তৃণমূল। স্বাভাবিকভাবেই সমাবেশ ঘিরে কর্মীদের উৎসাহ উদ্দীপনা এবার চোখে পড়ার মতো। এমন আবহে প্রতিবারের মতো এবারও বৃহস্পতিবার দুপুরে এক ভিডিও বার্তায় ২১ জুলাইয়ের মঞ্চে সব রাজনৈতিক দলকে আসার আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়।
বৃহস্পতিবার দুপুরে কয়েক মিনিটের একটি ভিডিও বার্তায় মুখ্যমন্ত্রী দলের কর্মীদের উদ্দেশে বলেন, তৃণমূলের জন্মলগ্ন থেকে আমরা অনেক কর্মীকে হারিয়েছি। তাদের আত্মবলিদানকে শ্রদ্ধা জানাতেই প্রতি বছর আমরা ২১ জুলাই শহিদ স্মরণের আয়োজন করি। চারিদিক থেকে যে খবর পাচ্ছি, তাতে প্রচুর সংখ্যক মানুষ উপস্থিত হবেন কালকের সমাবেশে। তাই সকলকে বলব, তাড়াহুড়ো করবেন না। এমনিতেই বর্ষার আবহাওয়া। তাই দুর্ঘটনা এড়াতে বাড়তি সতর্কতা নিতে হবে বলেও জেলা নেতৃত্বকে নির্দেশ দেন।
একই সঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, “শুধু যারা তৃণমূল করেন, তাদেরই নয়, ২১ জুলাইয়ের মঞ্চে সব রাজনৈতিক দলকে আসার আহ্বান জানাচ্ছি। আসুন, ২১ জুলাই প্রত্যক্ষ করে যান।” মমতা বন্দ্যোপাধ্যায় ভিডিও বার্তায় বলেন, “২১ মানে শপথ।”
❤ Support Us





