Advertisement
  • দে । শ প্রচ্ছদ রচনা
  • জুন ২৭, ২০২৪

বুলডোজার দিয়ে নিয়ন্ত্রণ নয়, হকারদের সঙ্গে আলোচনা করেই খুঁজতে হবে সমাধানের পথ, নির্দেশ মুখ্যমন্ত্রীর

আরম্ভ ওয়েব ডেস্ক
বুলডোজার দিয়ে নিয়ন্ত্রণ নয়, হকারদের সঙ্গে আলোচনা করেই খুঁজতে হবে সমাধানের পথ, নির্দেশ মুখ্যমন্ত্রীর

কলকাতা সহ রাজ্যের প্রতিটি জেলায় হকার পুনর্বাসন নিয়ে সংগঠিত পরিকল্পণার কথা ঘোষণা করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ।
নবান্নে, পুর প্রশাসক, পুলিশ, জেলা আধিকারিক এবং হকার কর্মীদের সঙ্গে বৈঠকে তাঁর স্পষ্ট নির্দেশ, বুলডোজার দিয়ে বেআইনি হকার উচ্ছেদ না করে, ফুটপাত দখল মুক্ত করতে, স্থানীয় হকারদের সঙ্গে আলোচনা করে সমস্যা সমাধান করতে হবে । পাশাপাশি অস্থায়ী দোকানের পাশেই পণ্য মজুতের ব্যবস্থারও কড়া সমালোচনা করেন তিনি। চাঁদার বিনিময়ে, কাউন্সিলার, হকার নেতা থেকে পুলিশের প্রচ্ছন্ন মদতের নিন্দা করে তিনি বলেন, নিয়ম না মানলে গ্রেফতার হবেন কাউন্সিলারও ।

পাশাপাশি শহর জুড়ে বেআইনি গাড়ি পার্কিং বন্ধ করে, যেখানে জায়গা আছে সেখানে গাড়ি রাখার বন্দোবস্তের কথা এদিন বলেছেন মুখ্যমন্ত্রী । এবিষয়ে কলকাতা পুরসভা এবং পুলিশকে বিষয়টি দেখার নির্দেশ দিয়েছেন তিনি ।

নবান্নের বৈঠকে, এদিন মুখ্যমন্ত্রী বলেন কলকাতা সহ সমস্ত জেলায়, হকারদের পণ্য মজুত রখার জন্য, বাজারের কাছেই, সরকারি উদ্যোগে একটি মজুত ঘরের ব্যবস্থা করা হবে । দিনের শেষে বিক্রেতারা, তাঁদের নির্দিষ্ট কক্ষে পণ্য মজুত রাখতে পারবেন । সেখানে সরকারের পক্ষ থেকেই তাদের পণ্যের জন্য বিমা করে দেওয়া হবে । পাশাপাশি ভেন্ডার পরিচয় পত্রের মাধ্যমে যাতে হকাররা ব্যঙ্ক থেকে দোকানের বিমা করাতে পারেন, সেই বিষয়েও রাজ্য সরকার সাহায্য করবে । তিনি বলেন ইতিমধ্যেই রাজ্যে হকারদের জন্য টাউন ভেন্ডিং জোন করা হয়েছে । ভেন্ডিং কার্ডের জন্য ইতিমধ্যেই ৬১ হাজার অস্থায়ী দোকানদার আবেদন করেছেন । তাদের মধ্যে ২০০০ জনের নাম বাতিল হয়েছে, কারণ তারা একাধিক দোকানের জন্য আবেদন করেছিলেন বলে । একজন হকার একটিই পণ্যডালা নিয়ে বাজারে বসতে পারবে, সেই ভিত্তিতেই রাজ্যে সমস্ত হকারদের তালিকাভুক্ত করা হবে। একমাসের মধ্যে রাজ্যের মোট হকারদের তালিকা তৈরির নির্দেশও দেন তিনি ।

এদিনের সভায়, মহানগরের বিভিন্ন ফুটপাত দখল করা বিপনন ব্যবস্থার নিয়ন্ত্রণের পাশাপাশি, স্থায়ী দোকানদারদেরও ফুটপাত দখলমুক্ত করার জন্য সতর্ক করেন তিনি।

শাসক দলের পুরনো সমাবেশের উদাহরণ দিয়ে, ধর্মতলা, রাজভবন সহ কলকাতার গুরুত্বপূর্ণ এলাকায় মিটিং মিছল করার অনুমতি বন্ধ করার জন্য, আদালতের সঙ্গে আলোচনা করার জন্য রাজ্যের আইনমন্ত্রী এবং পুলিশকে নির্দেশ দেন তিনি ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!