- এই মুহূর্তে দে । শ
- সেপ্টেম্বর ২৪, ২০২৪
বাদুড়িয়া দেখল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মানবিক মুখ।
বঙ্গোপসাগরে ট্রলার ডুবিতে মৃত মৎস্যজীবীর দেহ ফিরল বাদুড়িয়ার গ্রামে। সেইসঙ্গে মৎস্যজীবীর পরিবারের হাতে ৩ লক্ষ টাকার চেক তুলে দিল প্রশাসন
বাদুড়িয়া দেখল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মানবিক মুখ। বঙ্গোপসাগরে ট্রলার ডুবিতে মৃত মৎস্যজীবীর দেহ ফিরল বাদুড়িয়ার গ্রামে। সেইসঙ্গে ৩ লক্ষ টাকা ক্ষতিপূরণ পৌঁছে দিল প্রশাসন। বঙ্গোপসাগরে ট্রলার ডুবিতে মৃত এক মৎস্যজীবী মুকুন্দ বৈরাগীর (৪১) দেহ ফিরল বাদুড়িয়ার তেঘরিয়া গ্রামের বাড়িতে। সেই সঙ্গে মৃত মৎস্যজীবীর পরিবারের হাতে ৩ লক্ষ টাকার চেক তুলে দিলেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ বুরহানুল মুকাদ্দিন লিটন। গত মঙ্গলবার নামখানা থেকে ১৭ জন মৎস্যজীবী নিয়ে গভীর সমুদ্রে মাছ ধরতে পাড়ি দেয় এফবি বাবা গোবিন্দ ট্রলারটি। শুক্রবার গভীর সমুদ্রে আচমকা টর্নেডোর কবলে পড়ে ডুবে বাবা গোবিন্দ ট্রলার। তাতে ৮ জন মৎসয়জীবী কোন রকমে মৃত্যুর হাত থেকে বেঁচে ফেরেন। নিখোঁজদের সন্ধানে তল্লাশি শুরু করে প্রশাসন। নামখানার লুথিয়ান দ্বীপের চরেল আটকে থাকে ডুবে যাওয়া ট্রলারটি। সুন্দরবন পুলিশ মৎস্যজীবী ইউনিয়নের সহ যোগিতায় শনিবার ট্রলারের কেবিন থেকে উদ্ধার হয় ৮ মৎস্যজীবীর দেহ। মৃতদের মধ্যে উত্তর ২৪ পরগনার বাদুড়িয়া থানার তেঘরিয়া গ্রামে বাসিন্দা মুকুন্দ বৈরাগীর দেহ এদিন গ্রামে ফেরে। গোটা গ্রাম শোকে পাথর। কান্নায় ভেঙে পড়েছেন মুকুন্দ বৈরাগীর স্ত্রী গীতা বৈরাগী, মেয়ে সুনীতা, ছেলে ত্রিদিব। মৃত মৎস্যজীবীর পরিবারকে সমবেদনা জানাতে হাজির হন উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ বুরহানুল মুকাদ্দিন লিটন, এলাকার জনপ্রতিনিধি প্রকাশ সরদার, কবিদাস সরদার,সহ ব্লক প্রশাসনের আধিকারিকরা। মৃত মুকুন্দ বৈরাগীর স্ত্রীর হাতে ৩ লক্ষ টাকার আর্থিক সাহায্য তুলে দেওয়া হয়। মৃতের মেয়ে কলেজ ছাত্রী সুনীতা বৈরাগী বলেন, বাবা ফিরে এসে আমাদের পুজোর জামা কাপড় কিনতে নিয়ে যাবে বলেছিল। এখন সব শেষ। এর মধ্যে আমাদের পাশে থাকার জন্য মুখ্যমন্ত্রীর কাছে আমরা কৃতজ্ঞ। কর্মাধ্যক্ষ বুরহানুল মুকাদ্দিন বলেন, আমরা জানতেও পারিনি আমাদের পাশের গ্রামে এরকম একজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সাংসদ ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির দপ্তর এবং ব্লক প্রশাসন থেকে আমার কাছে খবর আসে । মানবিক মুখ্যমন্ত্রী ও সাংসদ মৃত মৎস্যজীবীর পরিবারকে সমবেদনা জানিয়েছেন। এবং তাদের পরাবারের পাশে থাকার নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, আগামীদিনেও ওই পরিবারের পাশে থেকে সবরকম সহায্য করা হবে।
❤ Support Us






