- এই মুহূর্তে দে । শ
- আগস্ট ২২, ২০২৩
নিজের প্রাণের মূল্যে অনেক শিক্ষা আমাদের দিয়ে গেল নদিয়ার ওই নাবালক!
যাদবপুরে পড়তে এসে যে কারণেই হোক প্রাণ দিতে হয়েছে নদিয়ার ওই নিরীহ ছেলেটাকে। যে কারণেই হোক লিখছি এই কারণেই বিষয়টি এখনও তদন্ত সাপেক্ষ। ১৮-র স্পর্ধায় সে পৌঁছতে পারেনি কতগুলো বিকৃত মনস্ক মানুষ নামের কলঙ্কের জন্য। তবে নিজেকে কিছু শিক্ষিত ঘাতকের হাত থেকে বাঁচাতে না পারলেও ওই নিস্পাপ নাবালক নিজের প্রাণ দিয়ে অন্যদের বাঁচানোর যাবতীয় ব্যবস্থা করে গেল।
নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে পুজো কমিটির সঙ্গে সমন্বয় বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার অ্যান্টি র্যাগিং নম্বর চালু করলেন। লালবাজারের সঙ্গে এই নম্বরটির মাধ্যমে সমস্ত র্যগিংয়ের অভিযোগ করা যাবে। নম্বরটি হল: 1800 345 5678
মুখ্যমন্ত্রী এই অ্যান্টি র্যাগিং টোল ফ্রি নম্বরটি চালু করে বলেন, এই নম্বরে ফোন করে কোনও শিক্ষা প্রতিষ্ঠান, অফিস বা অন্য কোথাও কাউকে র্যাগিং করা হলে তিনি এই নম্বরে যোগাযোগ করলে সঙ্গে সঙ্গে লালবাজার থেকে ওই শিক্ষা প্রতিষ্ঠান বা প্রতিষ্ঠানে যোগাযোগ করা হবে এবং দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে যাদবপুর বিশ্ববিদ্যালয় র্যাগিং রুখতে কুইক রেসপন্স টিম তৈরি করেছে। বিশ্ববিদ্যালয়ে নতুন ছাত্রদের মেন হস্টেলে না পাঠিয়ে নিউ বয়েজ হস্টেলে আলাদা করে রাখার ব্যবস্থা করা হয়েছে। ইউজিসি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কাছে প্রশ্নমালা পাঠিয়ে তাতে সন্তুষ্ট না হয়ে আবার নতুন প্রশ্নমালা পাঠাচ্ছে। তিন দফায় যাদবপুর বিশ্ববিদ্যালয় ইউজিসির প্রশ্নের উত্তর দিল। এর মধ্যে প্রথম দুবারের উত্তরে সন্তুষ্ট হতে পারেনি ইউজিসি। তৎপরতা বেড়েছে সেই ডিন অফ স্টুডেন্টস, রেজিস্ট্রার, হস্টেল সুপারের। ৯ অগাস্ট রাত ১০ টা ৫ মিনিটে একটা আশঙ্কার ফোন পেয়ে কিন্তু এই ডিন অফ স্টুডেন্টস ও হস্টেল সুপার যাননি। অথচ ডিন অফ স্টুডেন্টস হচ্ছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অ্যান্টি র্যাগিং কমিটির আহ্বায়ক। এতোদিনের হস্টেলে র্যাগিং করা নেতারাও আজ পুলিশ হেফাজতে, তার কারণও ওই নদিয়ার ছোট্ট ছেলেটি, যে অনেক আশা নিয়ে যাদবপুরে পড়তে এসে প্রাণ দিল। তবে নিজে চলে গিয়ে সমাজকে অনেক বড় শিক্ষা হয়তো দিয়ে গেল ওই নদিয়ার নিরীহ ছেলেটি।
❤ Support Us






