- এই মুহূর্তে দে । শ
- আগস্ট ২১, ২০২৩
নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ইমাম-মোয়াজ্জেমদের নিয়ে আজ বিশেষ সভা মমতার
আজ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ইমাম ও মোয়াজ্জেমদের নিয়ে সভা মুখ্যমন্ত্রীর। এই সভা থেকে ২০২৪-এর লোকসভা নির্বাচনের বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমাম, মোয়াজ্জেমদের উদ্দেশে কী বার্তা দেন, সে দিকে তাকিয়ে ইমাম-মোয়াজ্জেমদের সংগঠনগুলি। বিভিন্ন জেলা থেকে সভায় আসবেন অংশগ্রহণকারীরা। মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম, জাভেদ খানরা থাকবেন এই সভায়।
জরুরি কাজে বিদেশে যাওয়ায় জন্য সিদ্দিকুল্লা চৌধুরী এই সভায় আজ থাকছেন না। তবে জমিয়তে উলেমায়ে হিন্দের প্রতিনিধিরা থাকবেন নেতাজি ইন্ডোরের এই সভায়।
এদিকে এই সভা ঘোষণার সময়েই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই সভাকে কেন্দ্র করে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সাম্প্রদায়িক বিষ ছাড়ানোর অভিযোগ তুলেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে শুভেন্দু সেদিন থেকে মুসলিম তোষণের অভিযোগ করছেন যেদিন তিনি তৃণমূল ছেড়ে বিজেপিতে নাম লিখিয়েছেন। শুভেন্দু অধিকারী ও বিজেপির বক্তব্য ৩০ % মুসলিম ভোট নিজের দিকে আন্তে মাননীয় সবরকম ভাবে তোষণের, তুষ্টিকরণের রাজনীতি করে চলেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ইমাম ,মোয়াজ্জেমদের যখন ভাতা দেওয়া শুরু করলেন সেই সময়েও বিজেপি এর বিরোধিতা করে পুরোহিতদের তাহলে কেন সরকারভাতা দেবে না সেই দাবি তুলেছিল। এমনকি তৃণমূল ছাড়ার প্রাক্কালে তৎকালীন রাজ্যের মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় ধর্মতলায় পুরোহিতদের ভাতার দাবিতে খোল, করতাল নিয়ে বিশাল সমাবেশ করেছিলেন। তার পরে পরেই রাজীব বন্দ্যোপাধ্যায় তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়ে আবার এখন তৃণমূলে ফিরে এসেছেন।
তবে রাজনীতির ময়দানে সংখ্যালঘু ভোট নিয়ে তৃণমূল , কংগ্রেস, বাম সবাই সব সময় রাজনীতি করেছে । মমতা বন্দ্যোপাধ্যায় ইমাম,মোয়াজ্জেমদের ভাতা দেওয়ার পর এই সংখ্যালঘু তোষণের রাজনীতি অনেকাংশে প্রকট হয়ে পরে। তবে বিজেপি প্রথম থেকে সংখ্যালঘু বিরোধী মনোভাব নিয়ে চললেও বর্তমানে সংঘ নেতারা সংখ্যালঘু ভোটের দিকে নজর দিয়েছেন, তবে শুভেন্দু এখনও প্রকট ভাবে মুসলিম বিরোধিতার রাজনীতি করে চলেছেন। সভাসমিতিতে বলছেন, আমরা ৭০ শতাংশ মানুষের কাছে ভোট চাই। তাই এই ৩০ শতাংশ সংখ্যালঘু ভোট এখন তৃণমূলের স্বস্তির জায়গা হলেও বিজেপির মাথা ব্যথার জায়গা হয়ে দাঁড়িয়েছে।
❤ Support Us






