Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • জুন ১৫, ২০২৪

জনাদেশ ছাড়াই সরকার গড়েছেন মোদি, যে কোনো সময় তার পতন ঘটবে, দাবি খাড়্গের । পাল্টা খোঁচা এনডিএ জোট শরিকদের

আরম্ভ ওয়েব ডেস্ক
জনাদেশ ছাড়াই সরকার গড়েছেন মোদি, যে কোনো সময় তার পতন ঘটবে, দাবি খাড়্গের । পাল্টা খোঁচা এনডিএ জোট শরিকদের

তৃতীয় মোদি সরকারের স্থায়িত্ব নিয়ে এবার সংশয় প্রকাশ করলেন কংগ্রেস সভাপতি । তাঁর মন্তব্য, ‘জনাদেশ ছাড়াই এনডিএ সরকার গঠন হয়েছে, এটা ভুল । সংসদে সংখ্যাগড়িষ্ঠতা পায়নি মোদির দল । যে কোনও সময় এই সরকারের পতন হতে পারে ।’

যদিও স্বতঃপ্রণোদিত ভাবে নতুন সরকারের পতন ঘটাবে না দেশের বিরোধী জোট, সেই বার্তাও দিয়েছেন হাতশিবিরের শীর্ষ নেতা । এদিন বেঙ্গালুরু থেকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, আমরা দেশের মঙ্গল চাই, দেশের অগ্রগতিতে আমরা একযোগে কাজ করবো, এজন্য সহযোগীতাও করবো। কিন্তু এপ্রসহ্গে মোদির স্বদিচ্ছা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি ।

গত শনিবার নিজের বাসভবনে দলের ২৯ জয়ী সাংসদ, রাজ্যসভার সদস্য, জেলা সভাধিপতি এবং শীর্ষ নেতাদের নিয়ে বৈঠকে বসেছিলেন তৃণমূল সুপ্রিমো । সেদিনই পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে, মমতা বলেছিলেন, মোদিকে পছন্দ করেনা দেশের মানুষ । ইন্ডিয়া জোটই আগামীদিন সরকার গড়বে । আমারা গোটা পরিস্থিতির দিকে নজর রাখছি । বাংলার মুখ্যমন্ত্রীর বক্তব্যের সেই সুরই আজ প্রতিধ্বনিত হল কংগ্রেস সভাপতির কন্ঠে ।
এবারের লোকসভা নির্বাচনে ২৪০টি আসন পেয়েছে বিজেপি । যা, সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ২৭২টি আসনের থেকে বেশ খানিকটা কম । এনডিএ জোটের মোট আসন ২৯৩ । তার ভিত্তিতেই গঠিত হয়েছে জোট সরকার । জোট শরিকদের নিয়ে স্বস্তিতে নেই পদ্ম শিবির, এনিয়ে প্রতিনিয়তই বিরোধীরা মন্তব্য করছেন । কেন সংখ্যাগরিষ্ঠতা না পেয়ে মোদির দল সরকার গড়ল, বেঙ্গালুরুতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সে প্রশ্ন তুলেছেন মল্লিকার্জুন খাড়্গে । তারই জবাবে এনডিএ শরিক জনতা দল ইউনাইডেটের নেতা নীরজ কুমার বলেন, নরসিমা রাওএর আমলে কেন্দ্রে জোট সরকার গড়েছিল কংগ্রেস । সেই সময় হাতশিবিরের স্কোরকার্ডের প্রসঙ্গ তোলেন তিনি ।

১৯৯১ এর নির্বাচনে কংগ্রেস পেয়েছিল ২৩২টি আসন । সেই সময় কংগ্রেস নরসিমা রাও এর নেতৃত্বে কেন্দ্রে সরকার গড়ে । তার দুবছরের মধ্যেই অবশ্য রাজনৈতিক কৌশলে নিজেদের শক্তি বাড়িয়ে নেয় হাতশিবির ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!