- দে । শ প্রচ্ছদ রচনা
- অক্টোবর ৭, ২০২২
অফস্পার মেয়াদ বৃদ্ধিতে ক্ষুদ্ধ নাগাল্যান্ড, কেন্দ্রের সিদ্ধান্তের বিরোধিতায় কং, নাগা পিপলস্ ফ্রন্ট সহ একাধিক সংগঠন
নাগাল্যান্ডের ৯টি জেলাতে আর্মড ফোর্সেস স্পেশাল পাওয়ার অ্যাক্টের মেয়াদ বৃদ্ধির বিরুদ্ধে পথে নামল নাগাল্যান্ড প্রদেশ কংগ্রেস এবং নাগা পিপলস্ ফ্রন্ট । সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে এক বিবৃতি জানানো হয়েছে ভারতের উত্তর পূর্বের এ রাজ্যে আর্মড ফোর্সেস স্পেশাল পাওয়ার অ্যাক্ট (আফস্পা) আরও ৬ মাসের জন্য লাগু থাকবে ।
গত কয়েকদশক ধরে উত্তর–পূর্ব ভারতের কয়েকটি রাজ্যের বেশকিছু এলাকা অশান্ত । বিরোধিতা সত্ত্বেও সেই অশান্ত এলাকাগুলিতে বিতর্কিত আফস্পা আইন বলবৎ করেছিল কেন্দ্রীয় সরকার । এই আইনে নিরাপত্তা রক্ষীদের ক্ষমতা অনেকটা বৃদ্ধি পায় । তারা যে কোনও পরিস্থিতিতে যে কোনও জায়গায় তল্লাশি চালাতে পারে । কোনও পরোয়ানা ছাড়াই গ্রেপ্তার করতে পারে । এমনকি, এই আইনে নিরাপত্তা রক্ষীদের গুলি করার অধিকারও দেওয়া হয়েছে ।
কেন্দ্রের এই নীতির বিরোধীতা করে এনপিসিসির প্রেসিডেন্ট কে থারির বলেছেন, নাগাল্যান্ডে স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনতে, স্থানীয় রাজনৈতিক দলগুলির সঙ্গে যৌথ আলোচনাই একমাত্র পথ । আলোচনার মাধ্যমে বিষয়টির নিষ্পত্তি ঘটাতে হবে। আফস্পার মেয়াদ বাড়িয়ে সমস্যার স্থায়ী সমাধান সূত্র খুঁজে পাওয়া সম্ভব নয় । প্রসঙ্গত, গ্রেটার নাগাল্যান্ড গঠনের দাবিদার এনএসসিএন বা ন্যাশনাল সোশ্যালিস্ট কাউন্সিল অব নাগাল্যান্ডের সঙ্গে, ১৯৯৭ সাল থেকে শান্তি প্রক্রিয়া প্রতিষ্ঠার চেষ্টায় কেন্দ্রীয় সরকার আলোচনা চালাচ্ছে । পাশাপাশি ২০১৭ সাল থেকে শুরু হয়েছে সাত জঙ্গি সংগঠনের সমন্বিত নাগা ন্যাশনাল পলিটিক্যাল গ্রুপ (এনএনপিজি)-এর সঙ্গেও আলাদা আলোচনা প্রক্রিয়া । কিন্তু উত্তর পূর্বের ওই রাজ্যে শান্তি প্রতিষ্ঠায় রফা সূত্র এখনো অধরা । এনএসসিএন এখনো নাগাল্যান্ডের জন্য আলাদা পতাকা এবং সংবিধানের দাবিতে অনড় । পাশাপাশি নাগাল্যান্ডে অন্দোলন রত অন্যান্য দলও , আফস্পার মেয়াদ বৃদ্ধির সিদ্ধান্তে রুষ্ট । তারা বলেছেন এতে রাজ্যের শান্তি প্রক্রিয়া বিঘ্নিত হবে । দাপট বাড়বে বিচ্ছিন্নতাবাদীদের ।
স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে জারি করা বিবৃতিতে বলা হয়েছে, ডিমাপুর, নিউল্যান্ড, চুমুকেদিমা, মন, কিফিরে, নকলাক, ফেক, পেরেন এবং জুনহেবোতো সহ নয়টি জেলায় শনিবার থেকে ৩০ মার্চ পর্যন্ত আফস্পার মেয়াদ বৃদ্ধি করা হয়েছে । এছাড়াও কোহিমা জেলার পাঁচটি থানাসহ নাগাল্যান্ডের চারটি জেলার ১৬টি থানাকে আফস্পার এক্তিয়ারভূক্ত করা হয়েছে । মোকোকচুং জেলার ছয়টি থানা, লংলেং জেলার ইয়াংলোক থানা, ওখা জেলার চারটি থানাকেও আফস্পার অন্তর্ভুক্ত করা হয়েছে বলে স্বরাষ্ট্র দপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে ।
এছাড়াও নাগাল্যান্ডের অঞ্চলগুলির মধ্যে, কোহিমা জেলার খুজামা, কোহিমা উত্তর, কোহিমা দক্ষিণ, জুব্জা এবং কেজোচা থানার অন্তর্গত এলাকা, মকোকচুং জেলার মাংকোলেম্বা, মোকোকচুং–এল, লংথো, তুলি, লংচেম এবং আনাকি থানা, লংলেং জেলার ইয়াংলোক থানা, ভান্ডারি, চম্পাং, ওখা জেলার রালান এবং সুংগ্রো থানাকে ১৯৫৮–র ধারা ৩–এর অধীনে ‘বিরক্ত এলাকা’ হিসাবে চিহ্নিত করা হয়েছে । ১ অক্টোবর ২০২২ থেকে ছয় মাসের জন্য অর্থাৎ ২০২৩ সালের ৩০ মার্চ মাস পর্যন্ত আফস্পা কার্যকর থাকবে । এর আগে কেন্দ্রীয় সরকার আরও চারটি জেলার ১৬টি থানাকে অশান্ত ঘোষণা করেছিল । ২০২২ সালে ১ এপ্রিল থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত আফস্পার অধীনে ছিল । কিন্তু চলতি বিজ্ঞপ্তিতে চারটি জেলার ১৬টি থানাকে আফস্পার অধীন থেকে মুক্ত করা হয়েছে ।
❤ Support Us





