Advertisement
  • দে । শ
  • জুন ২৫, ২০২৫

কালিয়াগঞ্জ উপনির্বাচনে নাবালিকার মর্মান্তিক মৃত্যুর প্রতিবাদে বসিরহাটে বিরোধীদের অবরোধ, বিক্ষোভ

আরম্ভ ওয়েব ডেস্ক
কালিয়াগঞ্জ উপনির্বাচনে নাবালিকার মর্মান্তিক মৃত্যুর প্রতিবাদে বসিরহাটে বিরোধীদের অবরোধ, বিক্ষোভ

কালিয়াগঞ্জ উপনির্বাচনে জয়ের পর তৃণমূলের বিজয় মিছিল থেকে ছোঁড়া সকেট বোমার আঘাতে ৯ বছরের ছাত্রী তামান্না খাতুনের মৃত্যুর ঘটনায় স্তম্ভিত রাজ্যবাসী। প্রতিবাদে সরব হয়েছেন ওই কেন্দ্রে জয়ী তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ। বিজয় মিছিল থেকে নিক্ষিপ্ত বোমায় নিহত ছাত্রীর মৃত্যুতে নবনির্বাচিত বিধায়ক তাঁর প্রতিক্রিয়ায় বলেছেন , আমিও মা, এঘটনা মানা যায় না। জড়িতদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনকে বলেছি।’‌ এদিন মর্মান্তিক ঘটনার প্রতিবাদে বসিরহাটের পথে নামলো কংগ্রেস । বুধবার বসিরহাট ১ ব্লকের পিফা বাজারের সামনে বসিরহাট মালঞ্চ রোড অবরোধ করেন কংগ্রেস। ব্লক কংগ্রেস নেতা আব্দুল কাদের সরদারের নেতৃত্বে। প্রায় দীর্ঘক্ষন রাস্তা অবরোধ করে বিক্ষোভের ফলে এলাকায় যানজটের সৃষ্টি হয়। কালিয়াগঞ্জের নাবালিকা খুনের হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক সাজার দাবি জানান বিক্ষোভকারীরা। রাজ্য সরকার এবং তৃণমূলের তীব্র সমালোচনা করেন কংগ্রেস নেতারা। কংগ্রেসের বিক্ষোভে তৃণমূলকে জল্হাদের দলবলে মন্তব্য করা হয়। কংগ্রেসের পাশাপাশি সিপিএমের বসিরহাট দক্ষিণ ১ এরিয়া কমিটির উদ্যোগে বিক্ষোভ কর্মসূচি নেওয়া হয়। বসিরহাট টাউন হল থেকে ঘটনার সিবিআই তদন্ত দাবি করে মিছিল করে সিপিএম। তৃণমূলের সমালোচনা করে সিপিএম দাবি করে, রাজ্যকে কোথায় নিয়ে গেছে তৃণমূল। মারণ বোমা নিয়ে বিজয় মিছিল করা হচ্ছে। পুলিশ নিরব দর্শক। পরিবারটি স্রেফ সিপিএম করার অপরাধে নিষ্পাপ শিশুকে প্রাণ দিতে হল। মমতা ব্যানার্জির সরকার মানবতার শত্রু।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!