- এই মুহূর্তে দে । শ
- জুলাই ৩১, ২০২৩
মূল্যবৃদ্ধির প্রতিবাদে দুর্গাপুরে কম দামে জিনিস বিক্রি করতে মহব্বত কা দুকান খুলল কংগ্রেস
দুর্গাপুরের আশিস মার্কেটে রাহুল গান্ধির “মহাব্বত কা দুকান” খুললেন কংগ্রেস কর্মীরা। অগ্নিমূল্য সবজি খোলা বাজারের চাইতে কম দামে বিক্রি করে মোদি ও মমতা সরকারকে নিশানা করল কংগ্রেস। নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম ক্রমশ বাড়ছে। বিশেষ করে লাফিয়ে লাফিয়ে বাড়ছে সব্জির দাম। কাঁচা সব্জিতে হাত দিলে দামের আগুনে হাত পুড়ছে ক্রেতার। এই অবস্থায় অভিনব প্রতিবাদের রাস্তা বেছে নিল কংগ্রেস। দুর্গাপুরে আশিস মার্কেটে কংগ্রেসের মহব্বত কা দুকান খুলে অনেক কম দামে আলু, লঙ্কা, আদা, রসুন কম দামে বিক্রি করল কংগ্রেস। অগ্নিমূল্য বাজার দরে কম দামে এই সব জিনিস পেয়ে তা কিনতে মানুষের ভিড়ছিল নজরে পড়ার মতো। অভিনব এই উদ্যোগের মাধ্যমে কংগ্রেস প্রতিবাদ কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে।
দীর্ঘদিন ধরে বাজারে শাকসব্জির দাম উর্দ্ধমুখী। অথচ সেদিকে হুঁশ নেই নেই কেন্দ্রীয় ও রাজ্য সরকারের। কৃষকদের কাছ থেকে আদানি, আম্বানিরা বেশি টাকায় কিনে নিচ্ছে সমস্ত সবুজ ফসল। তারপরে সেগুলোকে মজুদ করে রাখা হচ্ছে। ফলে বেড়ে যাচ্ছে তার দাম। অন্যদিকে রাজ্যের বিরুদ্ধে অভিযোগ, রাজ্য সরকারের টাক্সফোর্স চির নিদ্রায় গিয়েছে। সুফল বাংলা রাজ্যের সর্বত্র নপই। এই অবস্থায় সাধারণ মানুষের দুরাবস্থার কথা সরকারের কাছে তুলে ধরতেই দূর্গাপুর মহকুমা যুব কংগ্রেস রবিবার সকালে আশিষ মার্কেটে একটি অভিনব প্রতিকী কর্মসূচী গ্রহণ করে। রাহুল গান্ধির দেখানো পথ অনুযায়ী মহব্বত কা দুকান খোলা হল। লঙ্কা ১০০ টাকা, রসুন ১০০ টাকা, আদা ৭০ টাকা, টমেটো ৪০ টাকা করে বিক্রি করা হলো সাধারণ মানুষের কাছে।
জেলা কংগ্রেস সভাপতি দেবেশ চক্রবর্তী বলেন, চাষিদের কাছ থেকে ফসল কিনে নিয়ে কৃত্রিমভাবে দাম বাড়ানো হচ্ছে বাজারে। এই কেন্দ্রীয় সরকারের আমলে সব জিনিসের মূল্যবৃদ্ধি হচ্ছে। এই রাজ্যে টাস্কফোর্সের দেখা নেই। সেই প্রেক্ষিতে রাহুল গান্ধীর মহব্বত কা দুকান খুলে কম দামে জিনিস বিক্রি করা হচ্ছে। প্রচুর ভিড় হচ্ছে এখানে।
❤ Support Us






