Advertisement
  • এই মুহূর্তে
  • আগস্ট ২৯, ২০২২

মুর্শিদাবাদে কংগ্রেসের ঘরওয়াপসি! পঞ্চায়েত ভোটে লড়াই মূলত তিন দলের।

মুর্শিদাবাদের ভগবান গোলার ১০০, বড়ঞার ১৬০ সহ আশপাশ এলাকার দেড়হাজার কর্মী-সমর্থক কংগ্রেসে ফিরলেন। এঁদের মধ্যে বাম কর্মীদের সংখ্যা কম।

আরম্ভ ওয়েব ডেস্ক
মুর্শিদাবাদে কংগ্রেসের ঘরওয়াপসি! পঞ্চায়েত ভোটে লড়াই মূলত তিন দলের।

চিত্র সংগৃহীত

মুর্শিদাবাদের ভগবান গোলার ১০০, বড়ঞার ১৬০ সহ আশপাশ এলাকার দেড়হাজার কর্মী-সমর্থক কংগ্রেসে ফিরলেন। এঁদের মধ্যে বাম কর্মীদের সংখ্যা কম। কংগ্রেসের দুর্দিনে, মুর্শিদাবাদের এই ঘরওয়াপসি কংগ্রেসকে কতটা শক্তি জোগাবে? বাম-জামানায় এসব এলাকায় হাতের প্রবল জোর ছিল। তৃণমূল জামানায় ধীরে ধীরে ধ্বস নামে। প্রতিবেশী দুই জেলা মালদা ও মুর্শিদাবাদে তৃণমূল গ্রাম শহরে ঢুকে পড়ে। মালদায় গনিখানের স্মৃতি আর মুর্শিদাবাদে অধীর চৌধুরীর দাপট ফিকে হয়ে আসে।

বিজেপি ও টিএমসি ছেড়ে ভগবান গোলায় হাজার রাজনৈতিক কর্মীর ফিরে আসায় উৎসাহিত বোধ করছে কংগ্রেস। বামপন্থীরাও কোথাও কোথাও জেগে উঠেছেন। জুটছে তাঁদের মিছিল। আসন্ন পঞ্চায়েত ভোটে এসব আলোড়ন কতটা পভাব ফেলবে, বলা কঠিন। সুষ্ঠু ভোট হলে লড়াই হবে প্রধান প্রতিপক্ষ তৃণমূলের বিরুদ্ধে বাম কংগ্রেসের। বিজেপি গ্রামাঞ্চলে দুর্বল। নেতৃত্ব শহরবাসী, গ্রামীন ভোটারদের হৃদয় দখল তাঁদের সামনে বড়ো চ্যালেঞ্জ।


❤ Support Us
error: Content is protected !!