Advertisement
  • দে । শ
  • জানুয়ারি ৬, ২০২৬

হিঙ্গলগঞ্জে পোস্টার বিতর্ক, যুযুধান পদ্ম-ঘাসফুল শিবির

আরম্ভ ওয়েব ডেস্ক
হিঙ্গলগঞ্জে পোস্টার বিতর্ক, যুযুধান পদ্ম-ঘাসফুল শিবির

বিজেপি নেতার নামে পোস্টার ঘিরে চাঞ্চল্য উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জ বিধানসভা এলাকায়। হিঙ্গলগঞ্জের দুলদুলি সহ বিভিন্ন পঞ্চায়েত এলাকায় একাধিক পোস্টার কে বা কারা লাগিয়েছে তা নিয়ে রীতিমত শোরগোল পড়ে গছে। বিজেপির জেলা কমিটির সদস্য তরুণ মন্ডলের নামে পোস্টার পড়েছে। পোস্টারে লেখা, ‘‌ বিজেপি নেতা তরুণ মণ্ডলে শিরেশ্ছেদ করা হবে, বিজেপি নেতারা সাবধান।’‌ আরও পোস্টারে শুভেন্দু অধিকারির সভা করতে দেওয়া হবে না। যদিও পোস্টারে কোন সংগঠনের নাম নেই। যার নামে এই ধরণের আপত্তিকর হুমকি পোস্টার পড়েছে সেই বিজেপি নেতা তরুণ মণ্ডল বলেন, আমি এই পোস্টার নিয়ে চিন্তিত নই। এখানে তৃণমূলের সংগঠন ভাঙছে। তাতেই ওরা ক্ষিপ্ত হয়ে হুমকি পোস্টার দিয়ে আমাকে বা অন্য বিজেপি নেতা কর্মীদের ভয় দেখাচ্ছে।’‌ তরুণবাবু বলেন,  পোস্টারের বিষয়ে হিঙ্গলগঞ্জ থানার ওসিকে জানিয়েছি। এর পেছনে রাজ্যের শাসক দল তৃণমূলের হাত রয়েছে।

বিজেপির এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন হিঙ্গলগঞ্জের বিধায়ক দেবেশ মণ্ডল। দেবেশ বলেন, এই ধরণের পোস্টার অত্যন্ত নিন্দনীয়। তবে এর তৃণমূলের কেউ এর সঙ্গে যুক্ত নয়। এটা আমাদের দলের সংস্কৃতি নয়। বিধায়ক বলেন, বিজেপিরই গোষ্ঠী দ্বন্দ্ব এখানে কাজ করছে। পুলিশ তদন্ত করলেই বেরিয়ে পড়বে। তবে বিজেপির জেলা যুব মোর্চার সভাপতি পলাশ সরকার বলেন, হিঙ্গলগঞ্জে তৃণমূলের পায়ের তলায় আর মাটি নেই। তাদের পরাজয় সুনিশ্চিত। বিজেপির পায়ের তলার মাটি দিন দিন শক্ত হচ্ছে। জানুয়ারিতেই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারি হিঙ্গলগঞ্জে সভা করতে আসবেন। তাতেই ভয় পেয়ে তৃণমূল তালিবানি কায়দায় হুমকি ও সন্ত্রাসের পরিবেশ তৈরি করতে চাইছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!