Advertisement
  • দে । শ
  • জুলাই ২৭, ২০২৩

বিকল্প পঞ্চায়েত” তৈরির সিদ্ধান্ত কার্যকর করতে সিদ্ধান্ত নিল সিপিএম নেতৃত্ব

আরম্ভ ওয়েব ডেস্ক
বিকল্প পঞ্চায়েত” তৈরির সিদ্ধান্ত কার্যকর করতে সিদ্ধান্ত নিল সিপিএম নেতৃত্ব

“লুটের পঞ্চায়েত মানবো না ! মানুষকে নিয়ে তৈরি হবে বিকল্প পঞ্চায়েত!”
২৫-২৬ জুলাই সিপিআই(এম)রাজ্য কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে সিপিআই(এম)সূত্রে জানা গিয়েছে।

পঞ্চায়েত নির্বাচনে রাজ্যের মানুষ কীভাবে সংগ্রাম  করে, তৃণমূলের গুন্ডা ও তাদের মদতদাতা পুলিশ বাহিনীর মোকাবিলা করে নির্বাচনে প্রার্থী হয়েছেন, ভোটাররা ভোট দিয়েছেন এবং তারপরেও গণনাকেন্দ্রে ফল উলটে দেওয়া হয়েছে সেই সম্পর্কে দুদিনব্যাপী রাজ্য কমিটির বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে।

এই বিষয়ে রাজ্য কমিটির সভার পর সিপিআই(এম) রাজ্য সম্পাদক  সেলিম  বলেছেন, “প্রাথমিক পর্যালোচনায় এটা স্পষ্ট যেভাবে নিয়োগ দুর্নীতিতে উদোর চাকরি বুধোকে দেওয়া হয়েছে, তেমনই পঞ্চায়েত ভোটেও মানুষের রায়কে উলটে দেওয়া হয়েছে। মানুষ যাদের ভোট দিয়েছেন তাঁদের ব্যালট গোছা গোছা বাইরে পাওয়া যাচ্ছে। রাজ্য নির্বাচন কমিশনের ওয়েবসাইটের ফলাফল আর জেলা প্রশাসনের ফলাফল মিলছে না। সেই কারনেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে,
আমরা বাম এবং সহযোগী দলগুলির সঙ্গেও এই নিয়ে কথা বলব। আমাদের লক্ষ্য, লুটেরাদের তাড়িয়ে মানুষের পঞ্চায়েত গড়ার যে ডাক আমরা দিয়েছিলাম মানুষ তাতে সাড়া দিয়ে সাহসের সঙ্গে লড়াই করেছেন গণতন্ত্র ফিরিয়ে আনতে, আইনের শাসন ফিরিয়ে আনতে। উন্নত চেতনা তৈরি হয়েছে তাঁদের মধ্যে। এখন তাঁরাই ঐক্যবদ্ধ হয়ে গ্রাম পুনর্গঠনে, অর্থনৈতিক ও সামাজিক পুনর্গঠনে, গ্রামের কৃষি, ক্ষুদ্র শিল্প, স্থানীয় সামাজিক ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় এগিয়ে আসবেন বিকল্প ভাবনা নিয়ে।
কেন্দ্র ও রাজ্যের ২৭টা দপ্তরের প্রকল্প যাতে স্বচ্ছভাবে রূপায়িত হয় তার জন্য লড়াই এবং গঠনমূলক ভূমিকা পালন করতে হবে। তৃণমূলের গুন্ডা আর পুলিশ প্রশাসন এসব কাজ করবে না। স্থানীয় বিবাদ দূরে সরিয়ে রেখে মানুষের মধ্যে সম্প্রীতি বজায় রেখে মানুষকে একাজে শামিল করতে হবে। এরমধ্যে দিয়েই গ্রাম বাঁচবে, বাংলা বাঁচবে, দেশ বাঁচানোর লড়াইকে শক্তিশালী করা যাবে। বিজেপির ভাগাভাগির রাজনীতিকে দূরে ঠেলা সম্ভব হবে। তৈরি হবে বিকল্প পঞ্চায়েত!”

মহম্মদ সেলিম আরও বলেন, “পঞ্চায়েত নির্বাচনের সময় অনেকে খুন হয়েছে, অনেক পরিবার আক্রান্ত। এই সব পরিবারের কাছে পৌছাবে পার্টি।
পার্টি সংগঠনের পক্ষ থেকে আমরা আক্রান্ত সব প্রান্তিক ও গরিব মানুষের কাছে যাবো, তাঁদের লড়াইয়ের কথা শুনব, শিখবো এবং তারপরে নির্বাচনী পর্যালোচনাকে পূর্ণাঙ্গ রূপ দিয়ে চূড়ান্ত করব।”
এই কাজে রাজ্যের সমস্ত গণতন্ত্র প্রিয় মানুষদের সহযোগিতা চাইছে সিপিআই(এম)। দলের নেতৃত্ব চাইছে,
আন্দোলন সংগ্রামের মধ্য দিয়েই গ্রাম বাঁচানো, রাজ্য বাঁচানোর এই যুদ্ধে সব স্তরের মানুষ সামিল হোন!


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!