Advertisement
  • দে । শ
  • ডিসেম্বর ১৩, ২০২৫

বাংলা বাঁচাও যাত্রায় মন্তেশ্বরে জনসংযোগ । ধর্ম নয়, মানুষের দৈনন্দিন সমস্যাই পাবে অগ্রাধিকার, বললেন মীনাক্ষি

আরম্ভ ওয়েব ডেস্ক
বাংলা বাঁচাও যাত্রায় মন্তেশ্বরে জনসংযোগ । ধর্ম নয়, মানুষের দৈনন্দিন সমস্যাই পাবে অগ্রাধিকার, বললেন মীনাক্ষি

এসআইআর সরকার করতেই পারে। কিন্তু এই এসআইআর সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। বাংলা বাঁচাও যাত্রায় কর্মসূচিতে মন্তেশ্বরের কুসুমগ্রামে যোগ দিয়ে কেন্দ্রের বিজেপি সরকার ও নির্বাচন কমিশনকে কাঠগড়ায় তুললেন ডিওয়াইএফআইয়ের রাজ্য নেত্রী মীনাক্ষি মুখার্জি।

কর্মীসমর্থকদের সঙ্গে চায়ের দোকানে বসে চা খেতে খেতে মীনাক্ষী বলেন, ‘গরিব মানুষেদের ভোটার লিস্টে নাম তুলতে গেলে দশবার ছুটতে হয়। ভোটার লিস্টে নামের বানান ভুল হয়ে গেলে গরিব মানুষকে কত সমস্যা পোহাতে হয়।’ আরও বলেন, ‘যিনি মারা যান, তার নাম ভোটার লিস্ট থেকে বাদ দেওয়ানোর জন্য কত মানুষকে কত অফিস কত জায়গায় দৌড়াতে হয়। সেটা যদি ইলেকশন কমিশন ধারাবাহিকভাবে কাজ করে, ক্ষতি তো না, কিন্তু মানুষকে ভয় দেখানোর জন্য যদি এসআইআর হয়, সেটা পশ্চিমবঙ্গের মানুষ মেনে নেবে না।’

এর আগে মীনাক্ষী পূর্বস্থলী ১নং ব্লকের নিমতলা বাজারের কর্মসূচিতে যোগ দিয়ে জানান, ‘ধর্ম হোক, জাত হোক, শেষ কথা বলে পেটের খিদে। সেটা পূরণকেই অগ্রাধিকার দেওয়া হোক।’ মীনাক্ষষীর দাবি, ‘১০০ দিনের কাজ ২০০ দিনের হবে কিনা, জিনিসপত্রের দাম কমবে কিনা এটাই আমাদের মূল বক্তব্য।’


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!