Advertisement
  • এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
  • মে ১৮, ২০২৩

নিয়ম ভাঙার শীর্ষে ধোনি ! হঠাৎ কেন এমন অভিযোগ?

আরম্ভ ওয়েব ডেস্ক
নিয়ম ভাঙার শীর্ষে ধোনি ! হঠাৎ কেন এমন অভিযোগ?

মাঠে ও মাঠের বাইরে দারুণ সুনাম মহেন্দ্র সিং ধোনির। তাঁর সম্পর্কে কখনও খারাপ কিছু শোনা যায়নি। সেই ধোনিই কিনা বিজ্ঞাপনের নিয়মভাঙ্গার ব্যাপারে শীর্ষে!‌ অবাক হওয়ার মতোই ঘটনা। সম্প্রতি বিজ্ঞাপন নিয়ন্ত্রক সংস্থা বিজ্ঞাপনের  নিয়ম ভাঙ্গার ব্যাপারে তারকাদের একটা তালিকা প্রকাশ করেছে। সেই তালিকায় শীর্ষে রয়েছেন মহেন্দ্র সিং ধোনি।

অ্যাডভার্টাইজিং স্ট্যান্ডার্স কাউন্সিল অফ ইন্ডিয়ার এক রিপোর্টে বলা হয়েছে, উপভোক্তা সুরক্ষা আইন সত্ত্বেও তারকারা ৯৭% ক্ষেত্রে যথাযথ পরিশ্রমের প্রমাণ দিতে ব্যর্থ হয়েছে। বিজ্ঞাপন নিয়ন্ত্রক সংস্থা দাবি করেছে যে মহেন্দ্র সিং ধোনি বিজ্ঞাপনের নিয়মভঙ্গকারী তারকাদের তালিকায় শীর্ষে রয়েছেন। তাঁর বিরুদ্ধে ১০টি অভিযোগ জমা পড়েছে।

গত বছর তারকাদের বিরুদ্ধে নিয়ম ভাঙ্গার অভিযোগ উঠেছিল ৫৫টি। আর সেই তুলনায় এবছর অনেকটাই বেড়েছে। বিজ্ঞাপন নিয়ন্ত্রক সংস্থা অ্যাডভারটাইজিং স্ট্যান্ডার্স কাউন্সিল অফ ইন্ডিয়া দাবি করেছে, এবছর তারকাদের বিরুদ্ধে ৫০৩ টি অভিযোগ জমা পড়েছে। যা গত বছরের তুলনায় ৮০৩ শতাংশ বেশি।

মহেন্দ্র সিং ধোনির পর তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন কমেডিয়ান ইউটিউবার ভুবন বাম। তাঁর বিরুদ্ধে ৭টি অভিযোগ রয়েছে। বিজ্ঞাপন নিয়ন্ত্রক সংস্থার রিপোর্ট অনুযায়ী, যে বিভাগগুলিতে সব থেকে বেশি বিজ্ঞাপনের নিয়ম লঙ্ঘন করা হয়েছে, সেগুলি হল গেম ধ্রুপদী শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং ব্যক্তিগত সেবা। এই বিভাগগুলিতে সবথেকে বেশি নিয়ম লঙ্ঘন করা হয়েছে।

২০২৩ অর্থবছরে বিজ্ঞাপন নিয়ন্ত্রক সংস্থা মোট ৮৯৫১টি অভিযোগ পেয়েছে। এর মধ্যে ৭৯২৮ টি বিজ্ঞাপন পর্যালোচনা করা হয়েছে। উল্লেখযোগ্য ভাবে বিজ্ঞাপনের তিন–চতুর্থাংশ ডিজিটাল মিডিয়া প্লাটফর্মে দেখা গেছে। সংস্থার দাবি, ডিজিটাল মিডিয়ায় নিয়ম লঙ্ঘন অনলাইন উপভোক্তাদের নিরাপত্তার বিষয়ে যথেষ্ট উদ্বেগের। আর বিজ্ঞাপন নিয়ন্ত্রক সংস্থা মোট যত অভিযোগ পেয়েছে, তার মধ্যে এক–চতুর্থাংশ প্রভাবশালীদের সঙ্গে জড়িয়ে রয়েছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!