Advertisement
  • দে । শ
  • ফেব্রুয়ারি ১৪, ২০২৫

পথ দূর্ঘটনায় মৃত্যু ঘিরে গোষ্ঠী দ্বন্দের অভিযোগ

আরম্ভ ওয়েব ডেস্ক
পথ দূর্ঘটনায় মৃত্যু ঘিরে গোষ্ঠী দ্বন্দের অভিযোগ

গাড়ির ধাক্কায় প্রাণ গেল তৃণমূল কর্মী লালু শেখের (৪৭)। মঙ্গলকোটের লাখুড়িয়ার বাসিন্দা লালু কাটোয়া শহরে কাজ সেরে লাখুড়িয়া অঞ্চল তৃণমূল সভাপতি মফিজুল শেখকে তার বাইকে চাপিয়ে নতুনহাট-গুসকরা রোড ধরে বাড়ি ফিরছিলেন। মঙ্গলকোটের আটঘড়ার কাছে একটি ৪ চাকা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে লালুর বাইকে সজোরে ধাক্কা মারে। লালু ও মফিজুল বাইক থেকে ছিটকে বেশ খানিকটা দূরে পড়ে যান। দুজনকেই রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে নতুনহাট গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ডাক্তাররা লালুকে মৃত বলে ঘোষণা করেন। মফিজুলকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থান্তরিত করা হয়েছে। সেখানে তার চিকিৎসা চলছে। তবে এটাকে ‘নিছক দুর্ঘটনা’ হিসেবে মানতে রাজি নন লালু ও মফিজুলের পরিবারের সদস্য ও তাদের ঘনিষ্ঠরা। মফিজুলের ভাইপো মকবুল শেখ, মঙ্গলকোট পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সৈয়দ নূরুল ইসলামরা এই ঘটনার পিছনে ‘ষড়যন্ত্রের গন্ধ’ পাচ্ছেন। মৃত লালুর ছেলে সাহিন শেখ বৃহস্পতিবার মঙ্গলকোট থানায় এলাকার তৃণমূলের ২৩ জন নেতা-কর্মীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। মঙ্গলকোটের তৃণমূল বিধায়ক অপূর্ব চৌধুরির ঘনিষ্ঠ ছিলেন লালু। লালুর পরিবারকে সমবেদনা জানাতে গিয়ে অপূর্ববাবু বলেন, ‘মৃতের ছেলে অভিযোগ করেছে। পুলিশ তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে বলে আমি আশাবাদী।’ কাটোয়ার এসডিপিও কাশীনাথ মিস্ত্রি বলেন, ‘অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে।’


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!