- এই মুহূর্তে দে । শ
- জুলাই ৩১, ২০২৩
মণিপুর নিয়ে আলোচনার জেরে পেশ হচ্ছে না দিল্লি অর্ডিন্যান্স বিল, জানালেন কেন্দ্রীয় মন্ত্রী
আপাতত সংসদে পেশ হচ্ছে না দিল্লি অর্ডিন্যান্স বিল। কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী সোমবার জানিয়েছেন, এ বিষয়টি আজকের আলোচ্যসূচিতে নেই তাই এ ব্যাপারে কোনো পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না। যদি আলোচনা করার হয়, তাহলে আগেই তা নোটিশ দিয়ে জানানো হবে। উল্লেখ্য বাদল অধিবেশনেই বিতর্কিত অধ্যাদেশটি বিল হিসেবে পাশ হওয়ার কথা। সেক্ষেত্রে আজকে না হলেও চলতি সপ্তাহে এ বিলটি যে পাশ হবে তা বলা বাহুল্য। সেক্ষেত্রে মণিপুরের পাশাপাশি আর একটি ইস্যুতে সরগরম হয়ে উঠবে সংসদের দুই কক্ষ।
বিলটিতে বেশ কিছু সংশোধনী আনা হয়েছে বলে সংবাদ সংস্থা সূত্রে জানা গেছে। যেমন- বিতর্কিত ৩-এ ধারাটি বাতিল করা হয়েছে। সেখানে দেখানো হয়েছে। যার দরুণ দিল্লির আইনসভাই রাজ্যের পাবলিক কমিশনে নিয়োগ সংক্রান্ত যাবতীয় অধিকার পাবে। এছাড়া উপ-রাজ্যপাল দিল্লি সরকারের তৈরি বোর্ড ও কমিশনের সদস্যদের নিয়োগ করতে পারবে যাদের নাম প্রস্তাব করবেন দিল্লির সিভিল সার্ভিস অথরিটি। যার শীর্ষে থাকবেন মুখ্যমন্ত্রী।
কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘাওয়ালও বিল উত্থাপিত না হওয়ার ব্যাপারটি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, তাঁরা মণিপুর নিয়ে আলোচনা করতে চেয়েছিলেন আর সেটাই হচ্ছে। এখন কোনো বিষয় পরিবর্তন হওয়ার কথা নয়। এক্ষেত্রে বলা দরকার, বিতর্কিত অধ্যাদেশটি যে চলতি অধিবেশনে বিল আকারে আইনসভায় পেশ করা হবে তা সর্বজনবিদিত। তাই গতকালই এ নিয়ে দলীয় সাংসদদের ওপর হুইপ জারি করেছিল আপ। বলা হয়েছিল, বিল আইনে পরিণত হওয়া রুখতে গেলে রাজ্যসভার প্রত্যেক সদস্যদের সংসদে উপস্থিত থাকতে হবে। এই বিলের বিরোধিতায় বিরোধী ইণ্ডিয়া জোটের সমর্থন চেয়েছিলেন অরবিন্দ কেজরিওয়াল । সংবাদ সংস্থা সূত্রে জানা গেছে, এখনো পর্যন্ত যা পরিস্থিতি তাতে দিল্লির মুখ্যমন্ত্রীর পাশেই রয়েছেন খাড়গে সহ অন্যান্যরা। তাই সংখ্যাগরিষ্ঠতার জোরে লোকসভায় পাশ করিয়ে নিয়তে পারলেও উচ্চকক্ষ প্রবল বিরোধিতার মুখে পড়তে পারে কেন্দ্রের পেশ করা বিল।
❤ Support Us






