Advertisement
  • দে । শ
  • মে ২, ২০২৩

মে মাসেই আবার ঘূর্ণি ঝড়ের আশঙ্কা। আগাম সতর্কতা রাজ্যের, খোলা হচ্ছে কন্ট্রোলরুম

ঘূর্ণি ঝড়ের অভিমুখ কোনদিকে এখনো স্পষ্ট নয়, তবে মে মাসের দ্বিতীয় সপ্তাহেই উপকূলীয় বঙ্গে আছড়ে পড়তে পারে মোচা, আশঙ্কা আবহাওয়াবিদদের।

আরম্ভ ওয়েব ডেস্ক
মে মাসেই আবার ঘূর্ণি ঝড়ের আশঙ্কা। আগাম সতর্কতা রাজ্যের, খোলা হচ্ছে কন্ট্রোলরুম

মে মাসের শুরুতেই বঙ্গীয় উপকূলে আছড়ে পড়তে পারে ঘুর্ণি ঝড় মোচা । তাই আগেভাগেই এবার সতর্কতা জাড়ি করলো রাজ্য সরকার । রাজ্যের প্রতিটি জেলায় বিশেষ কন্ট্রোল রুম খোলার নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী । এপ্রসঙ্গে মঙ্গলবারই রাজ্য বিপর্যয় মোকাবিলা দফতরের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকে বসেন মুখ্যসচিব । নবান্নের এই বৈঠকে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের কথা আলোচনা হয়।

মে মাসের দ্বিতীয় সপ্তাহেই বাংলাদেশ বা রাজ্যের উপকূলে ঘূর্ণিঝড়টির আছড়ে পড়ার সম্ভাবনা তৈরি হয়েছে । মৌসম দফতরের আবহাওয়াবিদরা জানিয়েছেন, আগামী ছয় থেকে দশ তারিখের মধ্যে বিষুবরেখার কাছে, সুমাত্রা বা আন্দামান সাগরের কাছে ঘুর্ণাবর্ত তৈরি হবে । তার জেড়ে তৈরি হওয়া নিন্মচাপই তৈরি করবে ঘূর্ণিঝড় মোচা । ঝড় তৈরির আটচল্লিশ ঘন্টার মধ্যেই দুই বাংলার কোনও এক উপকূলে, ঝড় আছড়ে পড়ার আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা । আয়লা, ফণীর পর গত তিন বছর ধরেই এই মে মাসেই ঘূর্ণি ঝড়ের কবলে পড়ছে বাংলা । ২০২০তে আমপান, পশ্চিমবঙ্গের বৃহত্তর অঞ্চল সহ কলকাতায় ভয়ঙ্কর প্রভাব ফেলে । ক্ষয়ক্ষতি হয় ব্যাপক । এরপর ২০২১ এ ইয়াস এবং ২০২২এ অশনির প্ৰভাব পরে বাংলায়। তাই পূর্ব অভিজ্ঞতা থেকে এবার আগেভাগেই সতর্ক রাজ্য সরকার। নবান্নর বৈঠক থেকে মুখ্যসচিব, সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে বিপজ্জনক নদী বাঁধগুলির পরিস্থিতি খতিয়ে দেখে আগাম ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন। ঝড়ের সময় যাতে প্রযোজনীয় ব্যবস্থা নেওয়া যায়, সেদিকে জোর দিতে বলা হয়েছে বলা হয়েছে ।

একইভাবে পড়শি রাজ্য ওড়িশাতেও ঝড় মোকাবিলায় আগাম প্রস্তুতি শুরু করেছে নবীন পট্টনায়কের প্রশাসন । মঙ্গলবারই এই নিয়ে প্রশাসনিক স্তরে বৈঠক হয়েছে। মোচার মোকাবিলায় নবীন পট্টনায়ক নিজে আধিকারিকদের গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছেন। বাংলাদেশেও ঝড় মোকাবিলায় প্রস্তুতি শুরু হয়েছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!