Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • সেপ্টেম্বর ২৩, ২০২৩

বিজেপি রাজ্য দফতরে ঘর হারালেন দিলীপ, রাহুল

আরম্ভ ওয়েব ডেস্ক
বিজেপি রাজ্য দফতরে ঘর হারালেন দিলীপ, রাহুল

বিজেপি রাজ্য দফতরে আর বসার ঘর রইল না দিলীপ ঘোষ এবং রাহুল সিনহার। ৬ নম্বর মুরলীধর সেন লেনের বিজেপি রাজ্য দফতরে দিলীপ ও রাহুলের ঘরের এসি, বসার চেয়ার, টেবিল সব সরিয়ে ফেলা হল শনিবার।

কেন এই ভাবে বিজেপির দুই নেতা এবং দুই প্রাক্তন রাজ্য সভাপতির ঘর কেড়ে নেওয়া হল তা নিয়ে কোনও নির্ভরযোগ্য উত্তর পাওয়া গেল না। তবে আশ্চর্যজনক ভাবে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, “ওই ঘরে কল সেন্টার হচ্ছে। আমার বসার ঘরও ভেঙে কল সেন্টার করা হবে।” অর্থাৎ সুকান্তবাবু তাঁর বক্তব্যে বুঝিয়ে দিলেন, দিলীপ, রাহুলের ঘর কেড়ে নেওয়াটা স্বাভাবিক ঘটনা।

তবে দিলীপ ঘোষ বলেন, “আমি এখন কোনও পদে নেই। তাই হয়ত আমার বসার ঘর রাখা হয়নি। আমি এখন বেশিরভাগ সময় আমার লোকসভা কেন্দ্র মেদিনীপুরে থাকি। মাঝে মাঝে দলীয় কার্যালয়ে আসি।
এদিন রাহুল সিনহা বিজেপি রাজ্য দফতরে এসে তাঁর ঘর ভাঙা দেখে হতবাক হয়ে যান। আগে তাঁকে কিছু না জানিয়ে কেন তাঁর বসার ঘর ভেঙে ফেলা হল সেই বিষয়ে কোনও সদুত্তর রাহুলবাবু কারও কাছ থেকে পাননি। শনিবার রাহুল সিনহা বিজেপি রাজ্য দফতরের প্রেস কর্ণারে বসেছিলেন।
তবে সংবাদ মাধ্যমকে রাহুলবাবুর সঙ্গে দেখা করার জন্য প্রেস কর্ণারে ঢুকতে দেওয়া হয়নি। দিলীপ ঘোষ ও রাহুল সিনহার ঘর যে ভেঙে ফেলা হচ্ছে সেই ছবিও সাংবাদিকদের তুলতে দেওয়া হয়নি।
সদ্য পদ হারিয়েছেন দিলীপ ঘোষ। রাহুল সিনহাও জাতীয় সম্পাদকের পদ হারিয়েছেন তৃণমূল থেকে অনুপম হাজরা বিজেপিতে আসার পর। কেন না অনুপমকে রাহুল সিনহার পদটি দিয়ে দেয় কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব। তখন রাহুলবাবু দল ছাড়ার ইচ্ছা প্রকাশ করে বলেছিলেন, “দলের জন্য সব দিলাম, দল আমায় কি দিল? কেউ তৃণমূল ছেড়ে আসার জন্য দল আমায় পদ থেকে সরিয়ে দিল। এটাই কি আমার প্রাপ্য?” তবে শনিবার রাজ্য দফতরে তাঁর বসার ঘর কেড়ে নেওয়ার পর সেই অর্থে কোনও প্রতিক্রিয়া দেননি রাহুল সিনহা। এবার কী দিলীপ,রাহুলকে অবসরযাপনের জন্য পাঠিয়ে দিতে চাইছে রাজ্য বিজেপি? বঙ্গ বিজেপির অন্দরে প্রশ্ন সেটাই।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!