- এই মুহূর্তে ন | ন্দ | ন | চ | ত্ব | র
- এপ্রিল ৫, ২০২৪
মোয়ানা ২ নিয়ে আসছে ডিজনি, ২৭ নভেম্বর প্রিমিয়ার
২০১৬ সালে ডিজনির তৈরি অ্যানিমেশন ফিল্ম ‘মোয়ানা’ দারুণ সাড়া ফেলেছে। সেই সাফল্যের রেশ ধরে ‘মোয়ানা ২’ নিয়ে আসতে চলেছে ডিজনি। চলতি বছরের নভেম্বরে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ডিজনির এই নতুন প্রয়াস। ডিজনির ২০২৪ সালের বার্ষিক শেয়ারহোল্ডাদের বৈঠকে এই অ্যানিমেটেড ফিল্মের একটা স্থির চিত্র তুলে ধরা হয়েছিল।
ডিজনির পক্ষ থেকে যে ছবি প্রকাশ করা হয়েছে, তাতে ‘মোয়ানা ২’–র টাইটেলার রাজকন্যাকে মুখে আত্মবিশ্বাস এবং বিজয়ের অভিব্যক্তি নিয়ে যাত্রা করার সময় একটা দাঁড় ধরে থাকতে দেখা গেছে। এর বাইরে মোয়ানা ২ সম্পর্কে বিস্তারিতভাবে আর কিছু জানানো হয়নি। প্রাথমিকভাবে, ডিজনি প্লাসের জন্য একটি টিভি সিরিজে মোয়ানাকে দর্শকদের কাছে ফিরিয়ে নিয়ে আসার পরিকল্পনা কোম্পানির। ফেব্রুয়ারিতে দ্বিতীয় চলচ্চিত্র তৈরির সিদ্ধান্তের জন্য পরিকল্পনা পরিবর্তিত হয়।
মোয়ানা ২ পরিচালনা করছেন ডেভ ডেরিক জুনিয়র। মিউজিক রয়েছে অ্যাবিগেল বার্লো, এমিলি বিয়ার, ওপেটায়া ফোয়াই এবং মার্ক মানসিনার। ২৭ নভেম্বর সিনেমার প্রিমিয়ার হবে। সিনেমাটির বর্ণনায় ঘোষণা করা হয়েছিল, ‘ওয়াল্ট ডিজনি অ্যানিমেশন স্টুডিওর মহাকাব্য অ্যানিমেটেড মিউজিক্যাল মোয়ানা ২ দর্শকদের মোয়ানা, মাউই এবং অসম্ভাব্য নৌযাত্রীদের একেবারে নতুন ক্রু নিয়ে বিস্তৃত নতুন সমুদ্রযাত্রায় নিয়ে যায়। তার পথ সন্ধানকারী পূর্বপুরুষদের কাছ থেকে একটা অপ্রত্যাশিত কল পাওয়ার পর, মোয়ানাকে ওশেনিয়ার সুদূর সমুদ্রে এবং বিপজ্জনক জলে যেতে হবে এক দুঃসাহসিক কাজের জন্য, যা সে আগে কখনও সম্মুখীন হয়নি।’
নতুন ছবির পাশাপাশি ডোয়াইন ‘দ্য রক’ জনসনের প্রত্যাবর্তনও নিশ্চিত করেছে ডিজনি। ডিজনির সিইও বব ইগার বৈঠক চলাকালীন বলেন, ‘WWE তারকা এবং আউলি ক্রাভালহো যথাক্রমে মাউই এবং মোয়ানা চরিত্রে পুনরায় অভিনয় করবেন। তবে, দ্য রকও চলচ্চিত্রটির লাইভ অ্যাকশন অভিযোজনে মাউই চরিত্রে অভিনয় করবেন।’
❤ Support Us






