- দে । শ
- মার্চ ২৫, ২০২৫
ব্লকের উন্নয়ন কাজের অগ্রগতি দেখতে সরজমিনে উত্তর ২৪ পরগনার জেলা শাসক
সরকারি কাজ গুলির আগ্রগতি, হাসপাতালের রোগী পরিষেবা, স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের কাজ পরিদর্শনে সুন্দরবন লাগোয়া হিঙ্গলগঞ্জ ব্লকের গ্রামে ঘুরলেন উত্তর ২৪ পরগনার জেলাশাসক। ব্লকের উন্নয়ন মূলক কাজ পরিদর্শন করলেন জেলাশাসক শরদকুমার দ্বিবেদী। এদিন বসিরহাট মহকুমা ও ব্লক প্রশাসনের পদস্থ আধিকারিকদের সঙ্গে নিয়ে জেলা শাসক হিঙ্গলগঞ্জের বিভিন্ন এলাকা ঘুরে দেখেন। তাঁর সঙ্গে ছিলেন বসিরহাটের মহকুমা শাসক আশিস কুমার, হিঙ্গলগঞ্জের বিডিও দেবদাস গাঙ্গুলি, পঞ্চায়েত সমিতির সভাপতি সহিদুল্লা গাজি সহ ব্লকের কর্মাধ্যক্ষ ও স্থানীয় পঞ্চায়েতের প্রধানরা। এদিন জেলা শাসক শরদ কুমার দ্বিবেদী সহ প্রশাসনিক কর্তারা যোগেশগঞ্জ হাসপাতাল, কালীতলা পঞ্চায়েত, বনবিবি মন্দির, গোবিন্দকাটি গ্রামে ঘুরে দেখেন। ব্লকের স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের সঙ্গে কথা বলেন। মহিলা স্বনির্ভর গোষ্ঠীর প্রশিক্ষণ কেন্দ্র ঘুরে দেখেন। যোগেশগঞ্জ হাসপাতালের পরিকাঠামো ঘুরে দেখেন। ‘বাংলার বাড়ি’ প্রকল্পে আবাস যোজনার কাজ ঘুরে দেখেন। উপভোক্তাদের সঙ্গে কথা বলেন তিনি। কালীতলা পঞ্চায়েতের সামশেরনগরে সংস্কারের পর বনবিবি মন্দির পরিদর্শন করেন জেলা শাসক। পঞ্চায়েত সমিতির সভাপতি সহিদুল্লা গাজি বলেন, জনপ্রতিনিধিদের নিয়ে জেলাশাসক ব্লকের কাজ সরেজমিনে পরিদর্শন করেন। ২ বছর আগে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হিঙ্গলগঞ্জে এসে বনবিবি মন্দির ঘুরে যাওয়ার পরে মন্দিরটি আমূল সংস্কার করা হয়েছে। এদিন মন্দির পরিদর্শন করে অত্যন্ত খুশি জেলা শাসক। হিঙ্গলগঞ্জের বিডিও দেবদাস গাঙ্গুলি বলেন, জেলাশাসক ব্লকের উন্নয়ন কাজ গুলির অগ্রগতি ঘুরে দেখেন। ব্লকের স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের কাজ দেখেন। গোষ্ঠী ভুক্ত মহিলাদের সঙ্গে আলোচনা করেন।
❤ Support Us





