Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • অক্টোবর ২৭, ২০২৫

দুধিয়ায় হিউম পাইপ সেতু-র নির্মাণ সম্পন্ন, সোমবার থেকেই শুরু যান চলাচাল

আরম্ভ ওয়েব ডেস্ক
দুধিয়ায় হিউম পাইপ সেতু-র নির্মাণ সম্পন্ন, সোমবার থেকেই শুরু যান চলাচাল

উত্তরবঙ্গে সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগের ফলে ব্যাপকম ক্ষয়ক্ষতি হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে মিরিকে থেকে ক্ষয়ক্ষতি পর্যালোচনা করে দ্রুত দুধিয়া সেতু ভেঙে গিয়েছিল্যাওয়ার ফলে বিকল্প সেতু তিনি দ্রুত তৈরী করে দেবেন। রবিবার মুখ্যমন্ত্রী তাঁর ফেসবুক-এ একটি পোস্ট করে জানিয়েছেন সোমবার থেকে এই বিকল্প হিউম পাইপ সেতু সাধারণের জন্য খুলে দেওয়া হবে। ১৬ দিনে ৫৪ কোটি টাকা খরচ করে এই সেতু নির্মাণ মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি রক্ষার এক উজ্বল দৃষ্টান্ত।  মুখ্যমন্ত্রী তাঁর পোস্টে এই নব নির্মিত সেতুর ছবিও দিয়েছেন।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর পোস্টে লিখেছেন, “আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে দুধিয়ায় মিরিককে শিলিগুড়ির সঙ্গে সংযোগকারী বিকল্প হিউম পাইপ সেতু (ভেন্টেড কজওয়ে)-এর নির্মাণকাজ সফলভাবে সম্পন্ন হয়েছে। আগামীকাল থেকে এই সেতুর উপর দিয়ে স্বাভাবিক যান চলাচল পুনরায় শুরু হবে।

৪৬৮ মিটার লম্বা এই সেতুতে ৭২ মিটার দীর্ঘ ও ৮ মিটার প্রস্থের হিউম পাইপ কজওয়ে রয়েছে, যেখানে ১,২০০ মিমি ব্যাসের মোট ১৩২টি হিউম পাইপ ব্যবহার করা হয়েছে। ১০.১০.২০২৫ তারিখে শুরু হওয়া এই নির্মাণকাজ ১৬ দিনের মধ্যেই, কঠিন পরিস্থিতিতে দিন-রাত এক করে সম্পন্ন করা হয়েছে।

১৯৬৫ সালে নির্মিত পুরনো সেতুটি কাঠামোগতভাবে দুর্বল হয়ে পড়ায় পশ্চিমবঙ্গ সরকার ইতিমধ্যেই ৫৪ কোটি টাকা ব্যয়ে একটি নতুন সেতু নির্মাণের অনুমোদন দিয়েছে, যার কাজ বর্তমানে দ্রুতগতিতে চলছে।

এই কঠিন কাজটি মাত্র ১৬ দিনের মধ্যে রেকর্ড সময়ে সম্পন্ন করার জন্য পশ্চিমবঙ্গ সরকারের জনকল্যাণ দফতর (PWD)-এর প্রশংসনীয় প্রচেষ্টার প্রতি আমি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। এর ফলে এই গুরুত্বপূর্ণ যোগাযোগ পথ পুনরুদ্ধার হয়েছে এবং স্থানীয় বাসিন্দা ও যাত্রীদের জন্য এক বড় স্বস্তি এনে দিয়েছে।”


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!