- এই মুহূর্তে দে । শ
- ফেব্রুয়ারি ২৫, ২০২৫
বঙ্গোপসাগরের গর্ভে ভূমিকম্প, উপকূলবর্তী অঞ্চলে অনুভুত কম্পন
বঙ্গোপোসাগরে গর্ভে উৎপত্তি হওয়া ভূমিকম্পের জেরে কেঁপে উঠল কলকাতা, পুরী ও বাংলাদেশের বিস্তীর্ন অঞ্চল। জানা গিয়েছে ওড়িশার পারাদ্বীপ থেকে প্রায় ২২০ কিলোমিটার দূরে, বঙ্গোপসাগরে ৯১ কিলোমিটার গভীরে, ১৯.৫২ উত্তর অক্ষাংশ, ৮৮.৫৫ পূর্ব দ্রাঘিমাংশে ভূমিকম্পের উৎসস্থল। রিখটার স্কেলে কম্পনের সর্বোচ্চ মাত্রা ছিল ৫.১। তবে ভূমিকম্পের জেরে এখনো পর্যন্ত ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তরফে প্রকাশিত গ্রাফ-এ দেখা যাচ্ছে, ওড়িশার সমুদ্র তীরে সংলগ্ন অঞ্চল, পশ্চিমবঙ্গের দক্ষিণ উপকূলবর্তী অঞ্চলে কম্পন অনুভূত হয়েছে, এছাড়াও বাংলাদেশের পশ্চিম অঞ্চলপ্রান্তের অঞ্চলগুলতে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। সংশ্লিষ্ট সংস্থার তরফে কম্পনের পর সমুদ্র অভ্যন্তর কী অবস্থায় রয়েছে, তা এখনো জানানো যায়নি। তবে এই ভূমিকম্পের জেরে সামুদ্রিক জলোচ্ছ্বাসের সম্ভাবনা নেই বলে অনুমান করছেন বিজ্ঞানীদের একাংশ।
কলকাতা সিসমিক জোন ৪-এ অবস্থিত, যা উচ্চমাত্রার ভূমিকম্পের ঝুঁকিপূর্ণ অঞ্চলের মধ্যে পড়ে। ভারতে চারটি সিসমিক জোন রয়েছে– যার মধ্যে জোন ৫ সবচেয়ে বেশি ভূমিকম্পপ্রবণ, জোন ২ সবচেয়ে কম। ভারতের প্রায় ১১ শতাংশ ভূ-পৃষ্ট এলাকা জোন ৫, ১৮ শতাংশ জোন ৪, ৩০ শতাংশ জোন ৩, এবং বাকিটা জোন ২-এর অন্তর্ভুক্ত। তবে সবচেয়ে বেশি ভূমিকম্পের ঝুঁকিতে রয়েছে রাজধানী দিল্লি। দিল্লির চারপাশে দুর্বল ভূ-অভ্যন্তরীন ফাটল থাকায়, রাজধানী শহর ভূমিকম্পপ্রবণ এলাকায় অবস্থিত। গত সপ্তাহে নয়া দিল্লি, বিহার, সিকিম সহ দেশের নানা জায়গায় ৪ মাত্রার ভূমিকম্প ঘটেছিল। তীব্র ভূমিকম্পে আতঙ্ক ছড়িয়েছিল রাজধানীর বাসিন্দাদের মধ্যে। রিখটার স্কেলে আজকের ভূমিকম্পের মাত্রা বেশি হলেও, কেন্দ্রস্থল সমুদ্র গর্ভে ও দূরে হওয়ায় প্রবল কম্পন অনুভূত হয় নি কলকাতায়। তবে আফটার শকের জেরে এরপরও কম্পনের আশঙ্কা রয়েই যাচ্ছে। রাজ্যের দুর্যোগ মোকাবিলা দল ও প্রশাসনের তরফে রাজ্যের উপকূলবর্তী অঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়েছে।
অন্যদিকে, সোমবার রাতে মণিপুরের উরখুল এলাকা কেঁপে উঠেছিল। মাটি থেকে ১০ কিমি গভীরে ৩.২ মাত্রার ভূমিকম্পের খবর জানিইয়েছে ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি। গতকাল হিমাচল প্রদেশের মান্ডি অনগচলেও ৩.৭ মাত্রার ভূমিকম্প হয়।
EQ of M: 5.1, On: 25/02/2025 06:10:25 IST, Lat: 19.52 N, Long: 88.55 E, Depth: 91 Km, Location: Bay of Bengal.
For more information Download the BhooKamp App https://t.co/5gCOtjdtw0 @DrJitendraSingh @OfficeOfDrJS @Ravi_MoES @Dr_Mishra1966 @ndmaindia pic.twitter.com/J6q53lzNd1
— National Center for Seismology (@NCS_Earthquake) February 25, 2025
❤ Support Us






