- দে । শ প্রচ্ছদ রচনা
- মার্চ ১০, ২০২৬
আইনশৃঙ্খলা পরিস্থিতি বিচার করে ভোটের দফা নির্ধারণ, পুলিশকে নিরপেক্ষ ভূমিকা পালনের নির্দেশ জ্ঞানেশ কুমারের
পশ্চিমবঙ্গে কয় দফায় নির্বাচন সেটা আইনশৃঙ্খলা পরিস্থিতি খতিয়ে দেখে সিদ্ধান্ত নেবে জাতীয় নির্বাচন কমিশন। তবে নির্বাচন হবে আইন মেনে, অবাধ ও শান্তিপূর্ণ। মঙ্গলবার নিউটউন থেকে সাংবাদিক সম্মেলন করে এই বার্তা দিলেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার।
তিনি এদিন বলেন, “পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে হিংসা বরদাস্ত করা হবে না। অবাধ ও সান্তিপূর্ণ নির্বাচন হবে, সেটাই নির্বাচন কমিশনের লক্ষ্য। পশ্চিমবঙ্গে কত দফায় নির্বাচন হবে সেটা আইনশৃঙ্খলা পরিস্থিতি খতিয়ে দেখে ঠিক করা হবে”, সাফ জানালেন দেশের মুখ্য নির্বাচনী আধিকারিক জ্ঞানেশ কুমার। মঙ্গলবার তিনি সাংবাদিক সম্মেলনে এই বার্তা দেন।
এদিন তিনি নির্বাচন পরিচালনা সংক্রান্ত একগুচ্ছ নিয়ম জারির কথা ঘোষণা করেন। তিনি বলেন, “সব বুথে ১০০ % ওয়েব কাস্টিং হবে। ৮০ হাজারের বেশি পোলিং স্টেশন থাকছে। শারীরিক ভাবে অশক্ত ও প্রবীণদের জন্য হুইল চেয়ার-এর ব্যবস্থা থাকবে। এই চেয়ার চালাবার জন্য সেচ্চাসেবক থাকবে। সব বুথের বাইরে জলের ব্যবস্থা থাকবে। ১২০০-র বেশি ভোটার কোনও বুথে থাকবে না। মোবাইল ফোন নিয়ে বুথে প্রবেশ করা যাবে না। বুথের বাইরে মোবাইল ফোন রাখার জায়গা থাকবে। ভোট দেওয়ার সময় সেখানে মোবাইল ফোন রেখে ভোট দিয়ে বার হওয়ার সময় মোবাইল ফোন নিয়ে নিতে হবে। বাড়ি বাড়ি গিয়ে আধিকারিকরা ভোটার। প্রতিটি বুথে ভোটার সহায়তা কেন্দ্র থাকছে।”
কোনও ভাবেই যে নির্বাচনে অশান্তি বরদাস্ত করা হবে না সেটা মঙ্গলবার দুদিনের বঙ্গ সফরে এসে দিল্লি ফেরার প্রাকমুহূর্তে নিউটউন থেকে সাংবাদিক সম্মেলন করে জানিয়ে দিলেন জ্ঞানেশ কুমার।
জ্ঞানেশ কুমার জানান, “ভোটার সংক্রান্ত সমস্ত তথ্য ECINET APP -এ পাওয়া যাবে। প্রতি ২ ঘন্টা অন্তর পোলিং অফিসার ভোটদানের হার জানাবেন। গণনার ৭ দিনের মধ্যে কোনও প্রার্থী যদি ইভিএম পরীক্ষা করতে চান তা পারবেন। ভোট ভয়হীন, আইন মেনে হবে, এই নির্দেশ ভোটের সঙ্গে জড়িত সব অধিকারিকে দেওয়া হয়েছে। পুলিশ প্রশাসনকে নিরপেক্ষভাবে কাজ করতে নির্দেশ দেওয়া হয়েছে।”
জ্ঞানেশ কুমার এদিন বলেন, “এসআইআর হয়েছে নির্বাচনী তালিকায় স্বচ্ছতা আনতে । রাজনৈতিক নেতারা যা ইচ্ছে বলতে পারেন।”
❤ Support Us





