Advertisement
  • দে । শ প্রচ্ছদ রচনা
  • মার্চ ৭, ২০২৫

দেশের প্রত্যেক স্বচিত্র ভোটারের হবে ইউনিক নাম্বারিং, ঘোষণা নির্বাচন কমিশনের। নৈতিক জয়, দাবি ঘাসফুুল শিবিরের

আরম্ভ ওয়েব ডেস্ক
দেশের প্রত্যেক স্বচিত্র ভোটারের হবে ইউনিক নাম্বারিং, ঘোষণা নির্বাচন কমিশনের। নৈতিক জয়, দাবি ঘাসফুুল শিবিরের

একই ভোটার কার্ডের নম্বরে একাধিক নাম। তৃণমূলের এই অভিযোগ সামনে আসতেই তোলপাড় দেশের রাজনৈতিক মহলে । এবার কার্যত সেই ভুল স্বীকার করে সংশোধনের ঘোষণা করলো নির্বাচন কমিশন। আগামী তিনমাসের মধ্যেই দেশের সমস্ত নাগরিক ইউনিক এপিক নম্বর দিতে প্রস্তুতি শুরুর ঘোষণা করলো নির্বাচন কমিশন।

শুক্রবার এই বিষয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নির্বাচন কমিশন । সেখানে কেন্দ্রীয় এই দফতর কার্যত স্বীকার করেছেন, দেশের বিভিন্ন জায়গায় একই নম্বরে একাধিক ব্যাক্তির নাম রয়েছে ভোটার কার্ডে। এজন্য অসঙ্গতিপূর্ণ কার্ড বন্টন ব্যবস্থাকেই দায়ী করা হয়েছে।

মহারাষ্ট্র, হরিয়ানা এবং দিল্লি বিধানসভায় পদ্মশিবিরের বিপুল জয়ের পর থেকেই ভোটার কার্ডের কারচুপির অভিযোগ তুলেছিল তৃণমূল এবং কংগ্রেস।নেতাজি ইন্ডোরে দলীয় কর্মীসভা থেকেও নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে ছিলেন তৃণমূলের দলনেত্রী মমতা বন্দোপাধ্যায় । তিনি অভিযোগ করেন, অঞ্চল ভিন্নতায় একই সচিত্র পরিচয় পত্রের নম্বরে রয়েছে একাধিক নাম। আর সেই ভ্রান্তিকে কাজে লাগিয়েই দেশের বিভিন্ন বিধানসভার ভোটে ফায়াদা তুলেছে বিজেপি। এপ্রসঙ্গে তিনি সেদিনের সভা, পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও এধরনের ভ্রান্তির তথ্য পেশ করেছিলেন। পরে এনিয়ে সরব হয় কংগ্রেসও। সেই অভিযোগের ভিত্তিতেই এবার বিজ্ঞপ্তি প্রকাশ করলো নির্বাচন কমিশন।

নির্বাচন কমিশন প্রকাশিত বিজ্ঞপ্তিতে দাবি করা হয়েছে, স্বচিত্র পরিচয় পত্রে একই নম্বরে একাধিক নাম থাকলেও, কখনোই একজন ভোটার দুজায়গায় ভোট দিতে পারবেন না । তার কারণ হিসেবে  কার্ডের সঙ্গে ভোটারতালিকা সংযুক্ত করণের যুক্তি পেশ করা হয়েছে । যদিও এই নিয়েই কারচুপির অভিযোগ তুলেছিল তৃণমূল । সেই অভিযোগের নিরিখেই, দেশব্যাপী একই ইল্কেট্রোরাল নম্বরের ১০০ জন ভোটারের নমুনা পেশ করে নির্বাচন কমিশনের তরফে বলা হয়েছে, এরা প্রত্যেকেই আসল ভোটার, সেই তালিকায় কোনো ভুতুড়ে ভোটার নেই । সরকারি বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, দেশে একই এপিক নম্বরে একাধিক ভোটার থাকলেও, তারা শুধু নিজেদের নির্বাচন ক্ষেত্রেই ভোট দিতে পারবেন। কারণ সেই নম্বর শুধুমাত্র সেই অঞ্চলের ভোটার তালিকার সঙ্গেই সংযুক্ত।

২০০০ সালে দেশ জুড়ে শুরু হয় স্বচিত্র পরিচয় পত্র তৈরির কাজ । দেশের প্রত্যেক রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল আলাদা আলাদা ভাবে সেই পরিচয় পত্রের ক্রমিক নম্বর ইস্যু করে। সেই তথ্যভান্ডার নিয়ন্ত্রণ করে তারাই। তাই ক্রমিক নম্বর সংক্রান্ত ভ্রান্তি জাতীয় স্তরে সনাক্তকরা সম্ভব হয়নি বলে জানিয়েছে নির্বাচন কমিশন । এবার সেই ভ্রান্তিকে সুধরে নেওয়ার কথা বলেছে জাতীয় নির্বাচন কমিশন । এবিষয়ে নির্বাচন কমিশনের জাতীয় অধিকর্তা সংবাদমাধ্যমে বলেছেন, এই ত্রুটি দেশের নির্বাচন কমিশনের নিরপেক্ষতাকে প্রশ্নচিহ্নের মুখে দাড় করিয়েছে। সেই ভুল শুধরে নিতে বদ্ধপরিকর কমিশন। সেইমতোই আগামী তিনমাসের মধ্যেই দেশের সমস্ত পুরনো এবং নতুন ভোটারদের ইউনিক এপিক নম্বর দেওয়ার কাজ শুরু হবে বলে জানিয়েছেন তিনি।

এই বিজ্ঞপ্তি প্রকাশের পরই তৃণমূলের তরফে সাংসদ সাকেত গোখলে নিজের এক্স হ্যান্ডেলে লিখেছেন, অ্যালফা নিউমারিক সিরিজের ভ্রান্তি নিয়ে মমতা বন্দোপাধ্যায় প্রশ্ন তোলার পরই বিষয়টি জনসমক্ষে এলো। একই নম্বরের একাধিক স্বচিত্র পরিচয় পত্র যে একটি মস্ত বড়ো ভ্রান্তি, তা কার্যত স্বীকার করে নিল নির্বাচন কমিশন। এই ত্রুটির বিষয়টি নির্বাচন কমিশন অস্বীকার করেছিল প্রথম, এখন তিনি মাসের মধ্যেই তা সমাধানের প্রতিশ্রুতি দিচ্ছে। এই ভুল নিয়ে তারা যে যুক্তি পেশ করছেন তা গ্রহণযোগ্য নয় । এটি একটি জাতীয় কেলেঙ্কারি, এনিয়ে দেশের জনগণের কাছে জবাবদিহি করতেই হবে সংশ্লিষ্ট ব্যক্তিদের ।

 


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!